বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ নববর্ষ ১৪২৯ উদযাপন

কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (পহেলা বৈশাখ) সকালে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে নতুন পোশাকে সজ্জিত হয়ে অতিথি সহ কোমলমতি শিশুদের উপস্থিতিতে মঙ্গল শোভা যাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারি মাধ্যমিক শিক্ষা অপিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আ: রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল অমিন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক মুজিবর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পী শিলা রানী হালদার সহ শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগীতা ও নতুন বছরের আগমনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ দিকে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আঙ্গিকে শুভ নববর্ষ ১৪২৯ উদযাপিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক