বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জো বাইডেনের দ.কোরিয়া সফরকালে, পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাবে উ.কোরিয়া! 

উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে। এটি চালানোর জন্য দেশটি উপযুক্ত সময় খুঁজছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার(১৯ মে) দক্ষিণ কোরিয়ার একজন এমপি এমন দাবি করেছেন।
বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২০ মে) দক্ষিণ কোরিয়া সফরে যাবেন।
এর একদিন আগেই এমন দাবি করলেন দক্ষিণ কোরিয়ার ওই আইন প্রণেতা।
সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার এমপি হা তা কিয়ুং বলেন, উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ বাড়লেও দেশটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি সেরে নিয়েছে।
তারা উপযুক্ত সময় এটি পরীক্ষা চালাবে।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, বাইডেনের দক্ষিণ কোরিয়া সফরের সময় উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালাতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, বাইডেনের সফরের সময় উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাবে বলে জানিয়েছেন আমাদের গোয়েন্দারা।
স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে । মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া কয়েক সপ্তাহ ধরেই সতর্ক করে আসছে যে এটি যেকোনো দিন আসতে পারে।
গত সপ্তাহে প্রথমবারের মতো করোনা রোগী পাওয়ার কথা জানায় উত্তর কোরিয়া। দেশটিতে প্রতিদিন জ্বরে আক্রান্ত হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের