বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পায়ুপথে স্বর্ণের বার লুকিয়েও পার পেলেন না যাত্রী

বেনাপোল স্থলবন্দর দিয়ে পাচারের সময় স্বর্ণের ৩টি বারসহ দুই পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা।

বুধবার (২৫ মে) দুপুরে তাদের আটক করা হয়। স্বর্ণের বার ৩টি একজনের পায়ুপথে লুকানো ছিল, যেগুলোর মোট ওজন ৩৫০ গ্রাম।
আটকরা হলেন, শরীয়তপুর জেলার নুরুজ্জামান খানের ছেলে ফাহাদ উজ জামান খান। একই এলাকার কাশেম খানের ছেলে নান্টু খান।

বেনাপোলে নিয়োজিত এনএসআই-এর এডি ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দুই পাসপোর্টধারী যাত্রী তাদের পায়ুপথে স্বর্ণ নিয়ে ভারতে যাবে।

বেনাপোল কাস্টমস ইমিগ্রেশনের শুল্ক গোয়েন্দাদের সহযোগিতায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। তাদের হাসপাতালে নিয়ে এক্স-রে করলে একজনের পায়ুপথে কালো টেপ দিয়ে মোড়ানো দুটি স্বর্ণের বারের অস্তিত্ব মেলে।
পরবর্তীতে পায়ুপথে ৩টি বার পাওয়া যায়।
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান, তারা ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে পাসপোর্টধারী যাত্রীর পায়ুপথের মধ্যে লুকিয়ে রাখা ৩৫০ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেন। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী