Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাতক্ষীরা জেলা শাখার সন্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে সাংবাদিকদের সাথে সংগঠনের কেন্দ্রিয় নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলানায়তনে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা সৈয়দ নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের উপ কৃষি বিষায়ক সম্পাদক এম আফসার উজ্জামান, উপ-প্রশিক্ষন ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজিব, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সন্মেলন প্রস্তুতিবিস্তারিত পড়ুন
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সাতক্ষীরায় বিএনপির সমাবেশ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল চারটায় সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের আমতলাস্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুলবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের হালচাল: ৫১জন ভোটারের মধ্যে ১৭ জনই অবৈধ ভোটার

ক্লাব নেই, স্থাপনা নেই, নেই কোন কমিটি ও তার কার্যক্রম তবুও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এ ৮জন অবৈধ ভোটারের নাম এসেছে। অপরদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বতন্ত্র হওয়ায় ফুটবল ক্লাবের সদস্যরা জেলা ক্রীড়া সংস্থা কাযানির্বাহী পরিষদ নির্বাচনে ভোটার হতে পারবে না এমন ফুটবল ফেডারেশনের ক্লাবের ৯জন ভোটার নিয়ে মোট ১৭জন অবৈধ সহ মোট ৫১জন চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশনার। তবে নির্বাচনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রাণী চিকিৎসকদের দিনব্যাপী কর্মশালা

জুলফকিার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় প্রাণী চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী চিকৎসক সমিতির কার্যলয়ে ওই কর্মশালার আয়োজন করে দেশের সুনামধন্য ওষুধ কোম্পনী একমি লিমিটেড। শনিবার সকালে উপজেলা প্রাণী চিকৎসক সমিতির সভাপতি ডা. ইউনুস আলীর সভাপতিত্বে ও ডা. এমএ মাসুদ রানার পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন- একমি কোম্পানীর আর এসএম আবু রেজা, এরিয়া ম্যানেজার শেখ গোলাম আজম, মেডিকেল অফিসার রনি আহম্মেদ, উপজেলা প্রাণী চিকৎসক সমিতির সাধারণ সম্পাদক আলি হোসেনসহবিস্তারিত পড়ুন
সরকারের নির্দেশনা মানছে না বাগআঁচড়ার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা

সোহাগ হোসেন, বাগআঁচড়া (শার্শা): যশোরের শার্শার বাগআঁড়ায় সরকারি আইন অমান্য করে বিক্রি করা হচ্ছে আলু ও পেয়াজ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের নজরদারির অভাবে আলুর দাম কমেনি বাগআঁচড়া বাজারে। সরকারের বেধে দেয়া দামে বাজারে মিলছে না আলু ও পেঁয়াজ। ব্যবসায়ীরা আগের দামে তাদের ইচ্ছা মতো বিক্রি করছে। সরকারের বেধে দেয়া ৩৫ টাকার আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। সরকারের নির্দশনা মানছেন না বাগআঁচড়ার পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা। উপজেলার বাগআঁচড়া,বিস্তারিত পড়ুন
শিশু সুরক্ষায় সাতক্ষীরার আগরদাঁড়ীতে সচেতনতামূলক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় শিশু সুরক্ষা নিশ্চিত করার জন্য সাতক্ষীরার আগরদাঁড়ী অভিভাবক দলের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নে অভিভাবক দলের সভায় ২০ জন নারী অভিভাবক অংশগ্রহণ করেন। অভিভাবক সদস্যদের দলীয় সভায় শিশুদের বয়ঃসন্ধিকালীন পরিচর্চা, অভিভাবক হিসবে সন্তানের সাথে কেমন ব্যবহার করব, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে নারীদের ভূমিকা, সরকারি হেল্প লাইন নাম্বার ইত্যাদি বিষয় নিয়েবিস্তারিত পড়ুন
নড়াইলের মাঠে মাঠে সোনালি পাকা ধানের হাতছানি উৎসবের আমেজে চাষিরা

নড়াইলে কৃষকের আউশ ধান ঘরে তোলা নিয়ে শরতের প্রকৃতিতে। মাঠে মাঠে সোনালি পাকা ধানের হাতছানি, উৎসবের আমেজে আশার ফসল কাটতে ব্যস্ত চাষিরা, ডিঙি বোঝাই করে কাটা ধান নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছেন কৃষকরা। নড়াইলে কৃষকের আউশ ধান ঘরে তোলা নিয়ে শরতের প্রকৃতিতে এই নৈসর্গিক দৃশ্যের অবতারণা হয়েছে। চাষিরা জানান, মাটি, আবহাওয়াসহ চাষের অনুকূল নানা পারিপার্শ্বিকতায় জেলার অপেক্ষাকৃত নিম্নাঞ্চলবর্তী বিলগুলোতে চাষিরা আউশ ধানের আবাদ করে থাকেন। আউশের নানা দেশি জাতের মধ্যে রাতুল ধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের কমিটির প্রস্তুতি সভা

আগামী ৩০ সেপ্টেম্বর জেলা শ্রমিকলীগ নবনির্বাচিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা বাসটার্মিনাল সংলগ্ন জেলা শ্রমিক লীগের কার্যালয়ে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো.ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন সাহীন প্রমুখ।বিস্তারিত পড়ুন
কেশবপুরে মাগুরখালী গ্রামের দেড় শতাধীক পরিবার পানিবন্দি

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুখালী বাজার সংলগ্ন দেড় শতাধীক পরিবার পানি বন্দি, জলাবদ্ধতা দুরিকরণে স্থায়ী সমাধানের দাবী এলাকাবাসীর। উপজেলার কেশবপুর-ভেরচী সড়কের মধ্যবর্তী মাগুরখালী গ্রামের পারদিয়ে বয়ে গেছে ওই সড়কটি। প্রতিদিন হাজার হাজার মানুষ ও পরিবহন চলাচলের একমাত্র ভরসা সড়কটি। কিন্তু সড়কের উত্তর পাশের প্রায় ৪০০পরিবারের বসবাস। সম্প্রতি অতিবৃষ্টির কারণে পানিবন্ধি হয়ে পড়েছে ১৫০টি পরিবার। পানি নিষ্কাশনের কোন ব্যাবস্থা না থাকার ফলে পানি বন্ধি হয়ে পড়েছে তারা। গত শনিবার সরেজমিন দেখাবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রাখছে ওয়াশিংটন। শুধু তাই নয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও পড়ুন পুতুলের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে যা বললেন শেখ হাসিনা ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ মাথা ঘামাচ্ছে না। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

