Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মায়ামিতে কতটা বিলাসবহুল জীবন কাটান মেসি?

ইউরোপের ফুটবলকে বিদায় জানিয়ে প্রথমবারের মতো ইউরোপের বাইরে পাকাপোক্তভাবে বসত গড়লো মেসি-পরিবার। ইন্টার মায়ামি কর্তৃপক্ষ মেসির সঙ্গে আলোচনা করেই তার থাকার পাকা ব্যবস্থা করেছে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৮ কোটি টাকা। যদিও ইন্টার মায়ামিতে যোগদান করার আগে যুক্তরাষ্ট্রের এই দক্ষিণ অঙ্গরাজ্যে প্রায়শই পরিবার নিয়ে ছুটি কাটাতে যেতেন আর্জেন্টাইন তারকা। তাই সেখানকার অভিজাত বিলাসবহুল পোর্শে ডিজাইন টাওয়ার ভবনের ৬০ তলায় ৪,৪০০ স্কয়ার ফুটের ফ্ল্যাট আগেই তিনি কিনে রেখেছিলেন,বিস্তারিত পড়ুন
ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরি থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন। রোববার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে ৩০ সেপ্টেম্বর বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭বিস্তারিত পড়ুন
নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি : মহাপরিচালক

নির্বাচনকালীন অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পিলখানায় সদর দপ্তরে বিজিবির ফোর্স সাপোর্ট উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠা লাভের পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তাবিস্তারিত পড়ুন
ছোট পরিসরে হলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউকে সিইসির চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছোট পরিসরে করে হলেও পর্যবেক্ষক পাঠানোর জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, ইইউ নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, সে ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে তাদের। আমরা আশা করছি বিষয়টি পুনরায় বিবেচনা করবে ইইউ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সই করা চিঠিতে সিইসিবিস্তারিত পড়ুন
এডিসি হারুনকাণ্ড: তৃতীয়বার বাড়ল তদন্তের সময়সীমা

রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় দুই দফায় সময় বাড়িয়েও তদন্ত শেষ করতে পারেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটি। সে কারণে তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সাত কর্মদিবস সময় চেয়েছে তারা। তবে ৯ সেপ্টেম্বরের ওই ঘটনা তদন্তে আরও ৩ দিন সময় পেয়েছে ডিএমপির তদন্ত কমিটি। এ নিয়ে তৃতীয়বারের মতো তদন্ত কমিটির সময়সীমা বাড়ানো হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, তিন সদস্যের তদন্ত কমিটিকেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বেত্রবতী বিকল্প সেতু সংযোগে কাদামাখা পথ চলতে মানুষের নাভিশ্বাস

শেখ জিল্লু, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ার বেত্রবতী নদীর প্রধান সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় ভেঙে ফেলা হচ্ছে পুরানো সেতু। মানুষ ও যানবাহন পারপারের জন্য অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে বিকল্প সেতু। বিকল্প এই সেতুটি সংযোগ সড়কের চেয়ে অতি নিচুতে অবস্থান করায় উভয় পারে যেতে ক্রমউচ্চতায় উঠতে হচ্ছে। চলতি বর্ষায় বিকল্প সেতুর উভয় অংশের সাথে যুক্ত বিকল্প সড়কটির করুণ দশা। ভয়াবহ কাদামাখা এই এই বিকল্প সড়কপথে পথ চলতে মানুষের ভীষণ দুর্ভোগের মুখে পড়তে হচ্ছেবিস্তারিত পড়ুন
দেবহাটায় শিশু ধর্ষনের অভিযোগে আটক ১

আবু সাঈদ, সাতক্ষীরা: পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রী আজগর আলী (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ। আজগর আলী সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। রোববার ভোররাতে দেবহাটা থানার এসআই নূরনবীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে, খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে রাজমিস্ত্রী আজগর আলী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এবিষয়ে গত শুক্রবার রাতে দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাবিস্তারিত পড়ুন
জলবায়ু বিচার ও কার্বন নিঃসরণ কমানোর দাবিতে সাতক্ষীরায় সাইকেল সমাবেশ

জলবায়ু বিচার ও কার্বন নিঃসরণ কমানোর দাবিতে সাতক্ষীরায় বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা শহরে বেসরকারি সংস্থা বারিক ও শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা দল এ র্যালির আয়োজন করে। ‘জলবায়ু বিচারের জন্য সাইক্লিং’ স্লোগান নিয়ে র্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে। সমাবেশে ‘জলবায়ু ন্যায়বিচার এখন দরকার’, ‘উপকূলের আর্তনাদ শুনতে পাচ্ছ না’, ‘কার্বন-ডাই-অক্সাইডের বেঁচে থাকাই আমাদের সর্বনাশ’, ‘উপকূলের কান্না’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বুকে ঝুলিয়েবিস্তারিত পড়ুন
আশাশুনি প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় করেছেন ৫ প্রার্থী

জি,এম আল ফারুক : আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন’২৩-এ রবিবার মনোনয়নপত্র ক্রয়ের ১ম ও ২য় দিনে ৩টি পদের বিপরীতে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে ৩ দিন ব্যাপী মনোনয়নপত্র ক্রয়ের দ্বিতীয় দিন পর্যন্ত সভাপতি পদে দু’জন বর্তমান সভাপতি এস,এম আহসান হাবিব ও সাবেক সভাপতি জি,এম আল ফারুক, সাধারণ সম্পাদক পদে দু’জন বর্তমান সাধারণ সম্পাদক এস,কে হাসান ও শরিফুজ্জামান মুকুল শিকারী এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ আশিকুর রহমানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ছয়ঘরিয়া থেকে ছাতিয়ানতলা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার ছয়ঘরিয়া মোড় আর এন্ড এইচ রাস্তা হইতে আখড়াখোলা বাজার ভায়া ছাতিয়ানতলা পর্যন্ত ইউএনআই ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া মোড়ে আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

