Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা

এস এম ফারুক হোসেন: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা অডিটোরিয়ামে এই বর্ধিত সভাটি আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব স.ম.আব্দুস সাত্তার, যুগ্মবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে দু’টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যমুনা ক্লিনিকের মালিককে ৫ হাজার টাকা জরিমানা সহ ‘‘এ আলী’’ ক্লিনিক সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজহার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, উপজেলা সদর নাজিমগঞ্জ বাজারে অবস্থিত যমুনা ক্লিনিকের লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও পাউখালীর আমতলা মোড়ে অবস্থিত এবিস্তারিত পড়ুন
দ্রুত পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক ছাড়া সব বিষয়ে ছাড় দেয়া হবে: খুলনায় রোডমার্চে মির্জা আব্বাস

সরকারকে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আপনাদের সব বিষয়ে ছাড় দেওয়া হবে, শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। তাই দ্রুত পদত্যাগ করেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। তিনি বলেন, আমাদের মহাসচিব ৪৮ ঘন্টার মধ্যে দেশনেত্রী খালেদা জিয়া জিয়াকে চিকিৎসার জন্য আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে যদি নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি না দেন এর পরিণতি কী ভয়াবহ হবে আপনারা (সরকার) দেখতে পারবেন? মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনারবিস্তারিত পড়ুন
আবার আলোচনায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা

দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত জটিল’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাঝেমধ্যেই প্রয়োজন পড়ছে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সাপোর্টের। মেডিকেল বোর্ড তার পরিবারকে জানিয়েছে, জরুরি ভিত্তিতে বিদেশে নিয়ে লিভার প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করা প্রয়োজন। এ অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছে বিএনপি ও তার পরিবার। নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দলটি। আইনমন্ত্রী জানিয়েছেন, বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের বিদ্যমান অবস্থান থেকে আরবিস্তারিত পড়ুন
শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে: রাঙ্গা

জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি নিয়ে আমি অখুশি না। সোমবার (২৫ সেপ্টেম্বর) এক গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। মশিউর রহমান রাঙ্গা বলেন, বিষয়টি নিয়ে আমি অখুশি না। আমার আমেরিকার দশ বছরের ভিসা আছে। গত পাঁচ বছরেও আমেরিকা যাইনি। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছাও নেই, সুযোগও নাই। সামনে নির্বাচন। ভিসানীতির বিষয়ে তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞার মধ্যে পড়েছি, এমন তথ্য পেয়েছি।বিস্তারিত পড়ুন
নির্বাচনের সময় বিদেশিদের নিরাপত্তা দিতে জাতিসংঘের সুপারিশ

জাতীয় সংসদ নির্বাচনের সময় জাতিসংঘসহ বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার নেতৃত্বে প্রতিনিধি দল। রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে এ অনুরোধ জানান। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত জানান। মন্ত্রী বলেন, ‘এখানে জাতিসংঘ ও বিদেশি মানুষ যারা থাকবেন, তাদের যেন কোনো ধরনের নিরাপত্তার সমস্যা না হয় সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন। আমরা সফররত দলটিকে জানিয়ে দিয়েছি, আমাদের দেশে যে বিদেশি বন্ধুরাবিস্তারিত পড়ুন
সংঘাতপ্রবণ শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে সংঘাতপ্রবণ ৫০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। যেখানে একমাত্র পশ্চিমা দেশ হিসাবে আছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে গত এক বছরে রাজনৈতিক সহিংসতার মাত্রা নির্ধারণ করেছে এমন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি গবেষণাপত্রটি প্রকাশ করে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি)। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা। এসিএলইডি হলো যুক্তরাষ্ট্রের একটি উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও তালিকা প্রণয়ন বিষয়ক অলাভজনক সংস্থা। যুক্তরাষ্ট্রের এই তালিকায় আসারবিস্তারিত পড়ুন
খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তির আল্টিমেটাম, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে বিএনপি। বেঁধে দেয়া এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি। রোববার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন ফখরুল। সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেগম খালেদ জিয়াকে মুক্তি দিতেবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ ভিসা নীতি-নিষেধাজ্ঞার পরোয়া করে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আওয়ামী লীগ কোনো ভিসানীতির প্রয়োগ বা নিষেধাজ্ঞার পরোয়া করে না। কোনো দেশের ভিসানীতি বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রে প্রভাব রাখতে পারবে না। রোববার (২৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা জানান তিনি। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ জনগণের ওপর আস্থাবিস্তারিত পড়ুন
ভিসা নীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

সরকারি দল, বিরোধীদল ও আইনশৃঙ্খলা বাহিনীর পর আগামীতে গণমাধ্যমও ভিসা নীতিতে যুক্ত হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। রোববার (২৪ সেপ্টেম্বর) চ্যানেল 24 কার্যালয়ে এক সাক্ষাতকারে তিনি একথা বলেন। এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাদানকারী ব্যক্তি ও সহায়তাকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যক্রমবিস্তারিত পড়ুন

