শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, বাসে আগুন

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও চারজন। এ সময় ঘাতক বাসটিকে এক কিলোমিটার ধাওয়া করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের এক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার দাশেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের আকমাল শেখের স্ত্রীবিস্তারিত পড়ুন

নিজের দেশের আগামী নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

রিপাবলিকান চরমপন্থিরা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে। এমনকি রিপাবলিকানদের সবাই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন নীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টেম্পে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ) ক্যাম্পেইন আসলে একটি চরমপন্থি আন্দোলন। এটি মার্কিন গণতন্ত্রের মৌলিক ধারণায় বিশ্বাসবিস্তারিত পড়ুন

রাশিয়ার পাওয়ার সাবস্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

রাশিয়ার গ্রামের একটি সাবস্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শুক্রবার রুশ সীমান্তের কাছে এই হামলা হয় বলে নিশ্চিত করেছেন কুরস্কের আঞ্চলের গভর্নর রোমান স্টারোভয়েট। খবর রয়টার্সের। তিনি বলেন, সীমান্ত থেকে ২৫ কিলোমিটার (১৬ মাইল) কম দূরে বেলায়াতে ইউক্রেনীয় ড্রোন একটি সাবস্টেশনে দুটি বিস্ফোরক ডিভাইস ফেলেছে। তিনি আরও বলেন, ‘একটি ট্রান্সফরমারে আগুন লেগেছে। পাঁচটি বসতি এবং একটি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

চেচেন নেতা রমজান কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক

চেচেন নেতা রমজান কাদিরভের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এই বৈঠকে ইউক্রেন যুদ্ধে চেচেন যোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় চেচনিয়ার অবদান নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।কীভাবে চেচেন যোদ্ধাদের সহায়তা আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে কাদিরভ বৈঠকের বিষয়ে জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনে চেচেন যোদ্ধাদের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়েবিস্তারিত পড়ুন

বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসে বললেন, ‘ম্যাডাম প্রাইম মিনিস্টার, আপনার সঙ্গে একটি সেলফি তুলতে চাই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পা ধরে কান্নাকাটি করলেও তিনি কারও সঙ্গে সেলফি তোলেন না। সেখানে জো বাইডেন নিজের মোবাইল ফোন দিয়ে নিজের হাতে নিজে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসে তার সঙ্গে সেলফি তুলেছেন। এ সেলফি বিশ্বে আমাদের মর্যাদা সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীরবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

এম ওসমান, বেনাপোল: যশোরের শার্শায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক এ সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। শার্শা উপজেলা নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মন্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও মহিলা ভাইসবিস্তারিত পড়ুন

নড়াইলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটুক্তি করার মামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল আমলী আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ জামিন আদেশ দেন। এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ২০১৫ সালের ২৫বিস্তারিত পড়ুন

খালি পড়ে আছে ৭০ লাখ নতুন ভবন, থাকার কেউ নেই!

চীনের আবাসন খাতে এত বেশি খালি ভবন রয়েছে যে, সেগুলো দেশটির বিদ্যমান জনসংখ্যা কোনোভাবেই পূরণ করতে পারবে না। বিদ্যমান খালি ভবনগুলো পূরণ করতে কমবেশি প্রায় ৩০০ কোটি জনসংখ্যা প্রয়োজন। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক সাবেক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা যায়, চীনের আবাসন খাতে একপ্রকার বিস্ফোরণই ঘটেছে। দেশটিতে বর্তমানে ৭০ লাখ নতুন ভবন খালি পড়ে আছে। মূলত গত শতকের ৯০-এর দশক থেকেবিস্তারিত পড়ুন

গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞা: পিটার হাসের সঙ্গে ভিন্নমত মার্কিন পররাষ্ট্র দপ্তরের

সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে তার এ বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা ডিপার্টমেন্ট অব স্টেট। সোমবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যম ব্যক্তিত্ব নয়, বরং বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যদের ওপরই ভিসানীতি কার্যকর হয়েছে। এদিন সংবাদ সম্মেলনে বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের একটিবিস্তারিত পড়ুন

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান। এর আগে শপথ নিতে সকাল ১১টার আগে বঙ্গভবনে প্রবেশ করেন নতুন প্রধান বিচারপতি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের কয়েকজন মন্ত্রী, বিমান ও নৌ-বাহিনীর প্রধান ও বেশ কয়েকজন বিচারপতি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ১১টার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনবিস্তারিত পড়ুন