Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভিডিও
কলারোয়ায় মহান মে দিবসে ইলেকট্রিশিয়ান ইউনিয়নের র্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরার কলারোয়ায় মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা ইলেকট্রিশিয়ান ইউনিয়ন। সোমবার (১মে) সকালে বের হওয়া র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মোড় এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন। সাধারণ সম্পাদক লিটন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আবু সাঈদ, তুহিন হোসেন, ওসমান গনি, সবুজ হোসেন, হারুন, অলিয়ার, আসাদ, কবির, হাসান প্রমুখ।
শ্রমজীবীদের অধিকার আদায়ের দিন ‘মে দিবস’

শ্রমজীবীদের অধিকার আদায়ের দিন ‘মে দিবস’ প্রফেসর মো. আবু নসর ঐতিহাসিক ও মহান ‘মে দিবস’ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। বিশ্বের শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিন। দেশ ও জাতির উন্নয়নে শ্রমিকদের মর্যাদা অতি আবশ্যক। শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ ও জাতির উন্নয়ন সাধন সম্ভব নয়। আজ মহান ও ঐতিহাসিক মে দিবস। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের স্মারক দিবস হিসেবে ১মে সারা বিশ্বে ‘মে দিবস’ পালিত হয়। ১মে দিবসের একটি ক্ষুদ্র অথচবিস্তারিত পড়ুন
ভারত সীমান্তে ঢুকে পড়া বাংলাদেশি ১৫ জেলে ৯ মাস পর বেনাপোল দিয়ে দেশে ফিরলো

দীর্ঘ ৯ মাস আগে ঝড়ের কবলে পড়ে ভারত সীমান্তে ঢুকে পড়া ১৫ বাংলাদেশি জেলেকে বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা জেলেরা বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। শুক্রবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় দুই দেশের পুলিশ, বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, গত ২০২২ সালের ১৮ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় বরগুনা ওবিস্তারিত পড়ুন
গত তিনবার যেমন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আগামী নির্বাচনও সুষ্ঠু হবে : আইনমন্ত্রী

যেদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেদিন থেকে নির্বাচনের সব দায়দায়িত্ব নির্বাচন কমিশন গ্রহণ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, গত তিনবার যেমন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আগামী নির্বাচনও সুষ্ঠু হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল।বিস্তারিত পড়ুন
হজযাত্রীদের জমজমের পানি নিতে মানতে হবে যেসব শর্ত

দেশে ফেরার সময় ওমরাহ ও হজযাত্রীরা পবিত্র জমজমের পানি বহন করতে চাইলে চারটি শর্ত মানতে হবে। খবর সৌদি গেজেটের। জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (কেএআইএ) জানিয়েছে, ওমরাহ ও হজযাত্রীরা দেশে ফেরার সময় জমজমের পানি নিতে চাইলে এখন থেকে অবশ্যই চারটি শর্ত মানতে হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওমরাহ ও হজযাত্রীরা লাগেজের ভেতর জমজমের পানির বোতল নিতে পারবেন না, বরং বিমানে নিজেদের সঙ্গে জমজমের বোতল রাখতে হবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে,বিস্তারিত পড়ুন
৬ষ্ঠ-৭ম শ্রেণির সব বইয়ের সংশোধনী দিল এনসিটিবি

নতুন শিক্ষাবর্ষের প্রায় চার মাস পর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সবগুলো বইয়ে থাকা ভুলভ্রান্তির সংশোধনী দিলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবি তাদের ওয়েবসাইটে নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণয়ন করা ২০২৩ সালের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সবগুলো বইয়ের ভুলভ্রান্তির সংশোধনী প্রকাশ করেছে। ওয়েবসাইটে দেয়া সংশোধনীতে দেখা যায়, প্রতিটি বিষয়ের জন্য এনসিটিবি আলাদাভাবে সংশোধনী দিয়েছে। সংশোধনীতে কোন পৃষ্ঠায় কী ভুল ছিল, সেখানে সংশোধনীগুলো কী কী হবে তাও উল্লেখ করে দেয়া হয়েছে। একইবিস্তারিত পড়ুন
একাই ৫৫০ শিশুর জন্মদাতা, যুবকের শুক্রাণু দানে নিষেধাজ্ঞা

নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটাতে দান করতেন শুক্রাণু। তবে লাগামছাড়া শুক্রাণু দানের জন্য এখন সাড়ে ৫শ’র বেশি শিশুর জন্মদাতা তিনি। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ৪১ বছর বয়সি ওই যুবককে তার শুক্রাণু দানে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান জানিয়েছে, ঘটনাটি নেদারল্যান্ডসের। জনাথন এম নামের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, শুক্রাণু দিয়ে সাড়ে ৫শ’র বেশি শিশুর জন্ম দিয়েছেন তিনি। ওই যুবককে অবিলম্বে তাই শুক্রাণু দান করা থেকে বিরত থাকতেবিস্তারিত পড়ুন
বন্ধ হচ্ছে ৩২০ বছরের পুরোনো পত্রিকার মুদ্রণ সংস্করণ

৩২০ বছর পুরোনো পত্রিকা ‘উইনার জেইতুং’ এর মুদ্রণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়ান সরকার। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশটির পার্লামেন্টে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রিন্ট সংস্করণ বন্ধ হলেও পত্রিকাটির অনলাইন চলবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের এ সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক পত্রিকাটির ভবিষ্যৎ নিয়ে অস্ট্রীয় সরকার এবং সংবাদপত্রটির মধ্যে দীর্ঘ বছর ধরে চলে আসা বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হবে। ১৭০৩ সালে উইনারিস্খিস ডায়ারিয়াম নামে সংবাদপত্রটির প্রকাশ শুরু হয়। ১৭৮০ সালে এর নামবিস্তারিত পড়ুন
বোমা বন্ধ না হলে আলোচনা নয় : সুদানের জেনারেল হেমেডটি

সুদানের লড়াইরত জেনারেলদের একজন, আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি ডাগালো বিবিসিকে বলেছেন, লড়াই বন্ধ না হওয়া পর্যন্ত তিনি কোনো আলোচনায় যাবেন না। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত এই জেনারেল হেমেডটি নামে ভালোভাবে পরিচিত। তিনি বলেছেন, তিন দিনের যুদ্ধবিরতির সময় তার যোদ্ধাদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করা হয়েছে। ‘আমরা সুদানকে ধ্বংস করতে চাই না,’ তিনি বলছিলেন এবং চলমান সহিংসতার জন্য তিনি দায়ী করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানকে।বিস্তারিত পড়ুন
ফের দূষিত শহরের শীর্ষে ঢাকা

ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ঢাকায় এখনও ফিরছে মানুষ। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চাপও কিছুটা কম। এমন পরিস্থিতিতে গত কয়েক দিন বায়ুদূষণের মাত্রা কিছুটা কম ছিল এখানে। একদিন আগে শুক্রবারও (২৮ এপ্রিল) বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ছিল নবম। কিন্তু একদিন না যেতেই শনিবার (২৯ এপ্রিল) সকালে সারাবিশ্বে বায়ুদূষণে শীর্ষস্থানে পৌঁছেছে ঢাকা। শুক্রবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১২১। আর শনিবার (২৯ এপ্রিল) সকালে বিশ্বজুড়ে বায়ুর মানবিস্তারিত পড়ুন

