Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

সাতক্ষীরা জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে পেটে ব্যথাজনিত অসুস্থতার কারণে বুধবার রাত ১১টা ৩৪ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত কয়েদির নাম রবিন্দ্র নাথ দে (৬৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত পরেশ নাথ দে’র ছেলে। এর আগে তাদের বাড়ি ছিল কালিগঞ্জের বাতুয়ারডাঙ্গা গ্রামে। একটি ব্যাংক চেক ডিসঅনার মামলায় সাজাপ্রাপ্তবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় কালিগঞ্জের টেমি হাফিজ আটক

সাতক্ষীরা’র একটি আবাসিক হোটেল থেকে অবৈধ মেলামেশার দায়ে কালিগঞ্জের কথিত সাংবাদিক টেমি হাফিজকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় সাতক্ষীরা’র বৈশাখী হোটেল থেকে এক নারীসহ তাকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ডিউটি অফিসার এস আই হাসান। ডিউটি অফিসার এস. আই হাসান এ প্রতিনিধিকে বলেন, ৯৯৯ কল পেয়ে আপত্তিকর অবস্থায় হোটেল থেকে দুই জনকে থানায় আনা হয়।বিস্তারিত পরে জানানো হবে। সদর থানার ওসি মোঃ আবু জিহাদবিস্তারিত পড়ুন
নড়াইলে মটরসাইকেল দুর্ঘটনায় সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রের মৃত্যু

নড়াইলে সড়ক দুর্ঘটনায় রাকেশ গাইন আকাশ (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিহতের দুই বন্ধুসহ এক পথচারী আহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মধুমতী সেতুতে (কালনা সেতু) এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দুই বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আহত পথচারীকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত রাকেশ গাইন আকাশ সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা গ্রামের কার্তিক গাইনের ছেলে। সে নড়াইলবিস্তারিত পড়ুন
বনানী কবরস্থান ও শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে তিনি শিখা অনির্বাণে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে রাষ্ট্রীয় অভিবাদন জানান। এরপর শিখা অনির্বাণ প্রাঙ্গণে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সস্ত্রীক বনানী কবরস্থানে ১৫ আগস্টেবিস্তারিত পড়ুন
সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি

সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরায় কর্মরত পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন জেলার তালার শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজার জহর আলী সরদার। গত ২ এপ্রিল সাতক্ষীরা আমলী আদালত ৩-এ মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সম্প্রতি পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, সাতক্ষীরার দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হোসেন আলী, দৈনিক মুক্ত খবরেরবিস্তারিত পড়ুন
সিটি নির্বাচনে বিদ্রোহীদের বিষয়ে দলের অবস্থান আগের মতোই কঠোর : ওবায়দুল কাদের

সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের ব্যাপারে দলের অবস্থান আগের মতোই কঠোর থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলার ৬১তম মৃত্যুবার্ষিকী তিন নেতার মাজার প্রাঙ্গণে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এমন মন্তব্য করেন তিনি। দেশের পাঁচটি সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ঢাকার পাশের সিটি গাজীপুরও আছে। গাজীপুর সিটিতে বহিষ্কৃত মেয়রবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড : আম চাষীদের মাথায় হাত

যশোরের শার্শা উপজেলায় ১০ মিনিটের হালকা কালবৈশাখী ঝড়ে আম চাষীদের ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৫ টার সময় কালবৈশাখী ঝড়ে এই এলাকা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। অধিকাংশ আম বাগানে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ আম ঝরে পড়ে গেছে। ঝরে পড়া আম দেখে মনে হচ্ছে আম দিয়ে প্রকৃতিতে চাদর বিছিয়েছে। অধিকাংশ বাগানে আম পড়ে নষ্ট হয়ে গেছে। ঝরে পড়া আম দেখে মাথায় হাত উঠেছে এখানকার আম চাষিদের। প্রাপ্ত তথ্য অনুযায়ী,বিস্তারিত পড়ুন
হজে যেতে সবচেয়ে বেশি নিবন্ধিত ঢাকা জেলায়, বান্দরবান জেলায় মাত্র ২জন

চলতি বছর হজে যেতে সবচেয়ে বেশি হজযাত্রী নিবন্ধিত হয়েছেন ঢাকা জেলায়। অন্যদিকে সবচেয়ে কম হজযাত্রী নিবন্ধিত হয়েছেন পার্বত্য জেলা বান্দরবানে। নিবন্ধিত হজযাত্রীদের প্রায় অর্ধেকই ঢাকার। ঢাকা জেলায় মোট ৫৫ হাজার নয়জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। বান্দরবান থেকে হজে যাবেন মাত্র দুইজন। হজযাত্রী প্রশিক্ষণের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।বিস্তারিত পড়ুন
বাংলাদেশ দ্রুত বিনিয়োগের অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জাপান সফর করছেন। তিনি সে দেশে ব্যস্ত সময় পার করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপার সম্ভাবনা ও সুযোগের কথা তুলে ধরে জাপানি ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন । বৃহস্পতিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকালে জাপানের রাজধানী টোকিও’র একটি হোটেলে বাছাই করা জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এ সময় দুই দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের ব্যবসায়িকবিস্তারিত পড়ুন
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে এগিয়ে রংপুর, পিছিয়ে চট্টগ্রাম

জন্মনিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতির ব্যবহার সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগে (৬০ দশমিক ৯ শতাংশ)। এ পদ্ধতির ব্যবহারের হার সবচেয়ে বেশি রংপুর বিভাগে (৭১ দশমিক ৭ শতাংশ)। ২০২০ সালেও আধুনিক পদ্ধতি ব্যবহারের হার সবচেয়ে বেশি ছিল বিভাগটিতে। যে কোনো ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন এমন নারীর মধ্যে মুখে খাওয়া বড়ি ব্যবহারের হার বেশি। আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে এগিয়ে ২০-২৪ বয়সী বিবাহিতরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এসভিআরএস)বিস্তারিত পড়ুন

