বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

প্রণব চেয়ারম্যানের হস্তক্ষেপে বন্ধ হলো তালার খলিলনগরের সড়ক নির্মাণের ত্রুটিপূর্ণ কাজ

তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর হস্তক্ষেপে বন্ধ হলো খলিলনগর ইউনিয়নের হাজরাকাঠি প্রাইমারী স্কুল থেকে নুরুল্লাপুর, ফতেপুর সড়ক নির্মাণের কাজ। শুক্রবার (৭ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। এর আগে সড়ক নির্মানণ নিম্নমানের বালু, ইট ব্যবহার করায় বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করলে চেয়ারম্যান কাজটি বন্ধ করে দেয়। কিন্তু ঠিকাদার কোনো কিছু তোয়াক্কা না করে সড়ক নির্মাণের কাজ করতে থাকে। জনগণেরবিস্তারিত পড়ুন

বান্দরবানে দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত ৮

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরের দিকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, রুমা-রোয়াংছড়ি সীমান্ত খামতাং পাড়া এলাকায় গতকাল সন্ধ্যার দিকে সেখানে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর পাড়ার বেশির ভাগ মানুষজন রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। তবে কোন দুটি পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিতবিস্তারিত পড়ুন

সেঞ্চুরির পর ফিফটি, ম্যাচ সেরা মুশফিক

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি (১২৬) আর দ্বিতীয় ইনিংসে ৪৮ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিকুর রহিম। দুই ইনিংস মিলে ১৭৭ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে আগে ব্যাট করে তাইজুল ইসলামের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশ দলের হয়ে তাইজুল শিকার করেন সর্বোচ্চ ৫ উইকেট।বিস্তারিত পড়ুন

আইরিশদের লড়াইয়ের ম্যাচে স্বস্তির জয় সাকিবদের

টাইগারদের বিপক্ষে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হলো না আয়ারল্যান্ডের। লড়াই করলেও শেষ পর্যন্ত হারতে হলো আইরিশদের। সিরিজের একমাত্র টেস্ট আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে সাকিবরা। ১৩১ রানের লিড নিয়ে চতুর্থ দিনে খেলতে নেমে শুরুতেই অ্যান্ডি ম্যাকব্রাইনকে হারিয়ে বিপাকে পড়ে আয়ারল্যান্ড। এরপরই সাজঘরের পথ ধরেন গ্রাহাম হিউম। আর এতেই ২৯২ রানে গুটিয়ে যায় আইরিশদের দ্বিতীয় ইনিংসের দৌড়। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয়বিস্তারিত পড়ুন

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় হামলা-ভাঙচুর, ফায়ার সার্ভিসের মামলায় আসামি ৩০০

বঙ্গবাজারে অগ্নিনির্বাপণের সময় হামলা ও ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে ফায়ার সার্ভিস। বংশাল থানায় মামলাটি দায়ের করেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম। শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেন লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন। মামলার এজাহারে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলায় সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন হয়। অতর্কিত এ হামলায় ভাঙচুর করা হয় ফায়ার সার্ভিসের বিভিন্ন মডেলেরবিস্তারিত পড়ুন

আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত করা উচিত : সংসদে রাষ্ট্রপতি

ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায় হলো নির্বাচন উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ-সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত করা উচিত। শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০তম বছর পূর্তিতে বিশেষ অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। গণতন্ত্র আমদানি বা রফতানিযোগ্য কোনো পণ্য বা সেবা নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রহীন অবস্থায় যে উন্নয়ন হয় তাবিস্তারিত পড়ুন

তাইওয়ানের ওপর চীনের নতুন নিষেধাজ্ঞা

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন। তার এ সফরে বেজায় চটেছে চীন। এ নিয়ে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরও অবনতি ঘটেছে। এর মধ্যেই তাইওয়ানের ওপর চীনের নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। খবর আলজাজিরার। যুক্তরাষ্ট্রে নিযুক্ত তাইওয়ানের রাষ্ট্রদূত হসিয়াও বি-খিম এবং তার পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, হসিয়াও বি-খিম এবং তার পরিবারের সদস্যরা কেউ চীনের মূল ভূখণ্ড, হংকং ও মেকাও প্রবেশ করতে পারবেন না। চীনের রাষ্ট্রীয় গলমাধ্যমেবিস্তারিত পড়ুন

নিরপেক্ষ তদন্ত হলে ক্ষমতাসীনদের সম্পৃক্ততা বেরিয়ে আসবে: মির্জা ফখরুল

বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিরপেক্ষ তদন্ত হলে ক্ষমতাসীনদের প্রভাবশীল লোকদের সম্পৃক্ততা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ১২-দলীয় লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয়, তা হলে সম্ভাবনা আছে এটি বেরিয়ে আসার যে, এটি সম্পূর্ণণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। বহুদিন ধরে আওয়ামী লীগের কিছু শাসকগোষ্ঠীর অত্যন্ত প্রভাবশালী লোক তারা সেই বঙ্গবাজারকে দখল করার জন্য চেষ্টাবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় রোডলাইট কোনটা জ্বলে, কোনটা জ্বলে না ।। ভোগান্তি

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের বিভিন্ন রাস্তার ধারের বেশিরভাগ সড়ক বাতিগুলো জ্বলেই না। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কোন প্রতিকার পাচ্ছেন না পৌরবাসী। জানা গেছে, সন্ধ্যার পর থেকে পৌরসদরের বাজারে দোকানপাটের লাইটই অন্যতম ভরসা পথচারীদের। দোকানপাট বন্ধ হওয়ার পর অনেকটা ঘুটঘুটে অন্ধকারে রূপ নেই পৌরসদরের বিভিন্ন স্পট। সড়কবাতি গুলো না জ্বলার কারণে ছোটখাটো চুরি, হোচট খেয়ে পড়ে যাওয়া, ছোট-খাটো দুর্ঘটনাসহ নানান বিড়ম্বনার শিকার হচ্ছেন এলাকাবাসীসহ পথচারীরা। চলতি রমজানে সেহরির পর মসজিদে ফজরের নামাজবিস্তারিত পড়ুন

ঢাবি সাদা দল থেকে বহিষ্কার হলেন কলারোয়ার ড. মিজান

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল থেকে বহিষ্কার হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। বুধবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক লুৎফর রহমান বলেন, কিছুদিন আগে ঢাবি সাদা দলের বাণিজ্য অনুষদ শাখা থেকে ড. মিজানুর রহমানকে বহিষ্কার সংক্রান্ত একটি সুপারিশ এসেছিল। সেই সুপারিশ পর্যালোচনাবিস্তারিত পড়ুন