শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিশ্বের ৩৫তম বড় অর্থনীতির দেশ বাংলাদেশ, পাকিস্তান ৪২তম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে বিশ্ব অর্থনীতি এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। এরপরও বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার অনেক বেড়েছে। আর তাতে ভর করে বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বড় অর্থনীতির দেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যানের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। তালিকায় বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে দক্ষিণ এশিয়ায় শুধু ভারত, বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে। মোট ১৯১টি দেশ নিয়ে আইএমএফের এই তালিকা করা হয়। বিদায়ী ২০২২ সালে বাংলাদেশের জিডিপির (মোটবিস্তারিত পড়ুন

এইচটি ইমামের চেয়ারে কবির বিন আনোয়ার, গুরুত্বপূর্ণ হচ্ছেন আ.লীগে!

হঠাৎ মন্ত্রিপরিষদ সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। কবির বিন আনোয়ারকে নিয়োগ দেওয়ার এক মাসের ব্যবধানে এই পদ আরেকজনকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে দেশবাসীর কৌতুহল ছিল। প্রথমে কবির বিন আনোয়ারকে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়তে হলেও তিনি আশাবাদী ছিলেন। জানিয়েছিলেন, হয়তো ভালো কিছুর জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব পদে তার স্থলে অন্য একজনকে বসিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কবির বিন আনোয়ারের জন্য সত্যি ভালো কিছু অপেক্ষা করছে। তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কিংবা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে আলোচনায় পাঁচ নাম

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হচ্ছে। এর ৬০ কিংবা ৯০ দিন আগেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রপতি পদে মনোনয়ন আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নির্বাচনের সময়ে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা সেটিই এখন সর্বত্র আলোচনায়। রাষ্ট্রের সবচেয়ে পদে রাজনৈতিকভাবে পোড় খাওয়া ও বিশ্বস্ত কাউকে বেছে নিতে চাইবে আওয়ামী লীগ। রাজনীতির অন্দরমহলে রাষ্ট্রপতি পদের জন্য বিভিন্ন ব্যক্তিরবিস্তারিত পড়ুন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও ‘৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু ভবনে চলে যান।বিস্তারিত পড়ুন

নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন : আইনমন্ত্রী

নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জানিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু তিনি (আবদুল হামিদ) দুই মেয়াদে থেকেছেন, সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না। তাই নতুন একজন নির্বাচিত হবেন।’ বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষন ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের জন্য কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। বিএনপির উচ্চপদস্থ নেতাদের জামিনের প্রসঙ্গেবিস্তারিত পড়ুন

রবিবার পর্যন্ত কারামুক্ত হতে পারবেন না মির্জা ফখরুল-আব্বাস

পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আগামী রোববার (৮ জানুয়ারি) পর্যন্ত কারাগারে থাকতে হবে। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে জামিন বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এ আদেশ দেন। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিতবিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যা : তদন্ত প্রতিবেদন পেছাল ৯৫ বার

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ‌আবারও পি‌ছিয়েছে। এ‌ নিয়ে প্রতিবেদন দাখিলের তা‌রিখ ৯৫ বার পেছাল। বুধবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধা‌রিত দিনে প্রতিবেদন দাখিল করতে পারেনি মামলার তদন্ত সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। তাই ঢাকার মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম আগামী ৫ মার্চ প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন।বিস্তারিত পড়ুন

জার্মানি-চীনের পর এবার ভারতে চালু হচ্ছে হাইড্রোজেন ট্রেন

হাইড্রোজেন চালিত ট্রেন পরিসেবা চালু করেছে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার চীন। দেশটির ‘সিআরআরসি করপোরেশন লিমিটেড’ সম্প্রতি ‘হাইড্রোজেন আরবান ট্রেন’ চালু করেছে, যা এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয়। এর আগে জার্মানিতে প্রথম হাইড্রোজেন চালিত ‘গ্রিন ট্রেন’ চালু করা হয়। খুব শিগগিরই ভারতেও এই ‘গ্রিন ট্রেন’ চালু হবে বলে জানিয়েছে দেশটির রেল মন্ত্রণালয়। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। চীনের হাইড্রোজেন ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। জ্বালানি শেষ হয়ে গেলেওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হলুদ চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

সাতক্ষীরার কলারোয়ায় হলুদের বাম্পার ফলনে লাভবান হচ্ছে স্থানীয় চাষিরা। উপজেলার আলাইপুর ও কামারালি গ্রামে অনেক চাষি হলুদের বাণিজ্যিক চাষ করে সফল হচ্ছেন। তারা পতিত জমিতে হলুদ চাষ করে ভাগ্য পরিবর্তন করেছেন। চলতি মৌসুম হলুদের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদিত হলুদের ফলনও হয়েছে ভালো। উপজেলার ভূমি উঁচু থাকায় এই এলাকাগুলোতে, হলুদ, আদা, পেঁয়াজ, রসুন, মরিচসহ প্রায় সব ধরনের ফসল উৎপাদিত হয়। উপজেলার কামারালী এলাকার চাষি ইউপিবিস্তারিত পড়ুন

অধ্যক্ষ আনিসুর রহিম এঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির গভীর শোক

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম এঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আনিসুর রহিম মঙ্গলবার (০৩ জানুয়ারি) পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন ভ্রমণকালে স্ট্রোক জনিত কারণে দুপুর সোয়া ১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখেবিস্তারিত পড়ুন