শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গণতান্ত্রিক উত্তরণ ও রোহিঙ্গা সংকট সমাধানে বান কি মুনের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সহায়তা ও পরামর্শ কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিওআও ফোরাম এশিয়া বার্ষিক সম্মেলনের সময় চীনের হাইনানে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা বান কি মুনকে বলেন, আমরা নতুনভাবে শুরু করতে চাই; আমরা আপনার সহায়তা ও পরামর্শ চাই। আমাদের এখন একটি দারুণ সুযোগ রয়েছে। বান কিবিস্তারিত পড়ুন

‘ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন’

বঙ্গভবনে বুধবার প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আর এই নামাজ পড়ানোর ছবি প্রকাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন জেনারেল ওয়াকার। কেউ কেউ আবার তির্যক মন্তব্যও করেছেন। নেটিজেনদের এই সমালোচনার কড়া জবাব দিয়েছেন জেনারেল ওয়াকারের বন্ধু, সহকর্মী সাবেক সেনা কর্মকর্তা ও বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মো. শহিদুল ইসলাম। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন।’ স্ট্যাটাসে তিনি মিলিটারি একাডেমিতেবিস্তারিত পড়ুন

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

বঙ্গভবনে রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সেনাপ্রধান। সেখানে ধারণ করা স্থিরচিত্রে দেখা যায়, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। মুসল্লিদের সারিতে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন,বিস্তারিত পড়ুন

বিদেশ ভ্রমণে উপদেষ্টা ও সচিবদের সঙ্গে যাবেন না পিএস-এপিএসরা

উপদেষ্টা ও সচিবদের বিদেশ ভ্রমণের সময় তাদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গত ১৯ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সকল সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, অপরিহার্য বা কোনো জরুরি কারণ ছাড়া উপদেষ্টা বা সচিবদের একান্ত সচিব বা সহকারী একান্ত সচিবদের সহযাত্রী হিসেবে বিদেশ ভ্রমণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগেবিস্তারিত পড়ুন

গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরায়েল

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর মৃত্যু হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল কমপক্ষে ১৭ হাজার ৪০০ শিশুকে হত্যা করেছে। এর মধ্যে ১৫ হাজার ৬০০ শিশুকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে, যাদের বেশিরভাগকেই মৃত বলে ধারণা করা হচ্ছে। গাজার মোট জনসংখ্যার প্রায় ২৩ লাখই শিশু। গত ১৭ মাস ধরে ইসরায়েলি হামলার কারণে তাদের ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে, তাদের স্কুল ধ্বংস করাবিস্তারিত পড়ুন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাদা পোশাকে মাঠে র‍্যাব, স্ট্রাইকিং ফোর্স

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব। একই সঙ্গে র‍্যাবের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্ট্রাইকিং মোবাইল ফোর্স কাজ করবে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গৃহীদ পদক্ষেপ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। মো. মাহবুব আলম বলেন, আর কয়েকদিন পরই ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আমরা র‍্যাববিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ক্ষুব্ধ দিল্লি

ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শুধু ওই প্রতিবেদনের সমালোচনাই নয়, বরং সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারত। মঙ্গলবার ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদন ২০২৫ প্রকাশিত হয়। যেখানে ‘র’ এর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনেরবিস্তারিত পড়ুন

ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতির অবনতি: মার্কিন কমিশন

ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন। পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগজনক’ দেশ হিসেবে তালিকাভুক্ত করতে সুপারিশ করেছে কমিশনটি। একই সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের ওপর যুক্তরাষ্ট্র প্রশাসনকে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর এসব সুপারিশের কথা সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের সঙ্গে এফএও মহাপরিচালক কু ডংইয়ের সাক্ষাৎ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংই। বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হয়। বৈঠকে খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি এবং টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বাংলাদেশে কৃষি প্রযুক্তি ও খাদ্য উৎপাদন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এফএও প্রধান বাংলাদেশের কৃষি উন্নয়নের প্রশংসা করেন এবং টেকসই কৃষি খাতে সংস্থাটির চলমান সহায়তারবিস্তারিত পড়ুন

পুরস্কার ও অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাচ্ছেন ডাকাত ধরা ৫ শ্রমিক

রাজধানীর ধানমন্ডিতে ‘অলংকার নিকেতন’ জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চারজনকে আটকের পুরস্কার পাচ্ছেন পাঁচ শ্রমিক। সাহসিকতার জন্য সেই পাঁচ শ্রমিককে পাঁচ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে ডিএমপি। একই সঙ্গে এই পাঁচ শ্রমিককে পুলিশের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুরবিস্তারিত পড়ুন