Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এপ্রিলেই স্কুল ফিডিংয়ের আওতায় আসছে প্রাথমিকের শিক্ষার্থীরা

এপ্রিলেই চালু হচ্ছে দীর্ঘদিনের প্রত্যাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি। দেশের ২০ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় আসছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এবং ঝরে পড়া রোধে সপ্তাহের পাঁচদিন দুপুরে খাবার দিতে সরকার এ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতে আসে। অন্যদিকে অবস্থাপন্ন শিশুদের অভিভাবকরা সন্তানদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনে পড়িয়েবিস্তারিত পড়ুন
ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব

এবার ঈদের ছুটিতে ঢাকায় যারা বাসা-বাড়িতে থাকবেন তারা নিরাপদ থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এবার বেশ লম্বা ছুটি, এই ছুটিতে যারা ঢাকায় থাকবেন তাদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন। যাতায়াত করতে পারবেন।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল

এসএম আব্দুল্লাহ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান আলোচকের বক্তব্য পেশ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী। উক্ত অনুষ্ঠানে বিশেষবিস্তারিত পড়ুন
স্বাধীনতা দিবসে সাতক্ষীরায় জামায়াতের আলোচনা সভা

আবু সাইদ বিশ্বাস: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনারা দেশের মানুষের ওপর হামলে পড়ল, গুলি চালাল। ২৬ মার্চ সকালে শেখ মুজিব কি গ্রেপ্তার হলো, নাকি আত্মসমর্পণ করল তা নিয়ে ইতিহাসের বিতর্ক এখনো নিষ্পত্তি হয়নি। রেসকোর্স ময়দানে ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা আপনি (শেখ মুজিব) দিয়ে দিয়েছেন। ৭ মার্চের পর কেন পাকিস্তানিদের সঙ্গে আলোচনায় বসলেন। জাতির কাছে সেই ইতিহাস এখনো অপ্রকাশিত।’‘আপনি যদি দেশের স্বাধীনতাই চাইবেন, তাহলে আবার মিটিংয়ে বসলেন কেন। জাতি বুঝতে পেরেছে,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি হাইস্কুলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ)সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যথাযথ মর্যাদা দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ, তিনটি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা, টি-টোয়েন্টি ক্রিকেট ও আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
স্টাফ রিপোটার: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোকিত এই দিনে সকল বীর মুক্তিযোদ্ধা শাহাদাতবরণকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে মাদ্রাসা মিলনায়তনে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। সবশেষে শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৯ টায় স্কুলের হলরুমে স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সভাপতিত্বে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। অতি প্রত্যুষে পতাকা উত্তোলন, অঙ্কিত মিত্র গীতা পাঠ, ইসরাত জাহান রিফা পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সূচনা হয়। অতঃপর স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আনিসুর রহিমের স্যারের আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ডিবি গার্লস স্কুলের এডহক কমিটির সভাপতি সাগরকে সংবর্ধনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও নব গঠিত কমিটির সকলকে সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন অ্যাডহক কমিটির সভাপতি সরফরাজ নেওয়াজ সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ব্রহ্মরাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান স ম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অসহায় পরিবারের মাঝে সেমাই ও চিনি বিতরণ মা ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকালে সেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে ডি.বি ইউনাইটেড হাই স্কুল প্রাঙ্গণে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি সমাজসেবক মো. নুর ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এ সময় বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি গার্লস হাইস্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ শফিউল ইসলাম, ওয়াহিদা সুলতানা, মোঃ রবিউল ইসলাম, শেখ তাজুর রহমান, মোঃ আসাদুজ্জামান, হারাধন কুমার আইচ, স.ম ওয়ালিদুর রহমান, মোস্তফা মনিরুজ্জামান, বিবেকানন্দ কবিরাজ,বিস্তারিত পড়ুন

