Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার লাবসায় শিবিরের ইফতার মাহফিল

মামুন হোসেন: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার লাবসায় ইসলামী ছাত্র শিবির সাংগঠনিক শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকাল ৩টায় বিনেরপোতাস্থ আব্দুর রহমান কলেজের অডিটোরিয়ামে লাবসা সাংগঠনিক থানা শাখার সভাপতি রাসেল হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি রনি হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি মেহেদী হাসান, সাবেক শহর সেক্রেটারিয়েট সদস্য সাইদ আলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষকদল নেতা সম্রাটের আয়োজনে পথচারীদের ইফতার বিতরণ

ওমর ফারুক বিপ্লব : পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক কাজী আহসান হাবিব সম্রট। বুধবার (২৬ মার্চ) বিকালে খুলনা রোড মোড়ের আসিফ চত্তরে বাংলাদেশ জাতীয়তাবদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ইফতার বিতরণ করেন সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক কাজী আহসান হাবিব সম্রাট। সমাজের অসহায় হত-দরিদ্রদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে নানান আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উৎযাপিত হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি স্কুলের নানান আয়োজনে উদযাপিত হয়। বুধবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, স্কাউটস, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের সদ্য দায়িত্বে নিয়োজিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষকবিস্তারিত পড়ুন
শার্শায় বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পন

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টার দিকে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার এবং শার্শা উপজেলা প্রশাসনের এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে নূর মোহাম্মদের পরিবার, তার সমাধিতে ফুলবিস্তারিত পড়ুন
চীনের হাইনান প্রদেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে চায়না সাউদার্নের বিশেষ ফ্লাইটে চীনের হাইনান প্রদেশে পৌঁছান তিনি। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর তাকে কিয়োংহাই বো’আও আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এর আগে দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেবিস্তারিত পড়ুন
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ৬টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছুবিস্তারিত পড়ুন
দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই: মির্জা আব্বাস

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, আমরা এই মাত্র কিছু দিন আগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন স্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারাবিস্তারিত পড়ুন
স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশের গণঅভ্যুত্থান: উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১৯৭১ এই দেশকে জন্ম দিয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি। ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, তিনি বলেন, বিগত ১৬ বছরে স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা মনে করি দেশের প্রত্যেকটা নাগরিকবিস্তারিত পড়ুন
শহীদ জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ বিএনপির

ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এ বক্তব্যকে ‘অস্পষ্ট’ অভিহিত করে অবিলম্বে ‘স্পষ্ট রোড ম্যাপ’ দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, এটা (ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে) ভেগ। এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন, ছয় মাস। কোনো রোড ম্যাপ দেওয়াবিস্তারিত পড়ুন
জনগণের আস্থা আনতে ঐকমত্যে পৌঁছানো ছাড়া উপায় নেই: উপদেষ্টা রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণকে যদি আস্থায় আনতে হয় তাহলে যে সংস্কারগুলো জনগণের ক্ষেত্রে আসে, সেগুলোর ক্ষেত্রে ঐক্যমত্যে পৌঁছানো ছাড়া কোনো উপায় নেই। বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, একটা সরকারের জন্য যেমন হয়, গতানুগতিক কিছু চ্যালেঞ্জ তো থাকেই। তবে এখন একটা প্রক্রিয়াবিস্তারিত পড়ুন

