Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, তোপের মুখে ব্রাহ্মণবাড়িয়ার সেই এসিল্যান্ড প্রত্যাহার

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন জানান, ‘অ্যাসিল্যান্ড দাবি করেছে লেখাটি তিনি লিখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিলো। জেলা প্রশাসক বলেছেন তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ছুটিতে পাঠাতে। পাশাপাশি বিষয়টি তদন্তবিস্তারিত পড়ুন
বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (২৬ মার্চ) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো বার্তায় বলেন, আপনাদের জাতীয় দিবস উপলক্ষে ভারত সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে, আমি আপনার এবং বাংলাদেশের বন্ধুসুলভ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দ্রৌপদী মুর্মু আরওবিস্তারিত পড়ুন
স্বাধীনতা দিবস : বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ২৬ মার্চ বাংলাদেশের জনগণ যখন স্বাধীনতা দিবস উদযাপন করছে, তখন আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি। বিবৃতিতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলা হয়, এবারের স্বাধীনতা দিবস এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন অন্তর্বর্তী সরকার দেশকে এমন নির্বাচনের জন্য প্রস্তুতবিস্তারিত পড়ুন
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্বাধীনতা দিবস পালিত

পরাধীনতার শিকল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীন হয় বাংলাদেশ। তাই ২৬ মার্চকে বাংলাদেশে স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার জনাব মহম্মদ আশরাফুর রহমান শিকদার। এ সময় উপস্থিত ছিলেন মিশনের সকল কর্মকর্তা কর্মচারীসহ সোনালী ব্যাংক ও বাংলাদেশ বিমানের কর্মকর্তারা। এরপরবিস্তারিত পড়ুন
ভারতের স্থলবন্দরে হেনস্তার শিকার বাংলাদেশি, পাঠানো হলো ফেরত

ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে আজাদুর রহমান আজাদ নামে বাংলাদেশি পাসপোর্টধারী এক যাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে চ্যাংড়াবান্ধায় জনৈক কাস্টম কর্মকর্তার ইন্ধনে কয়েকজন চালক ও মানি এক্সচেঞ্জ (মুদ্রা বিনিময়) কর্মচারীর যোগসাজশে হেনস্তার ঘটনা ঘটে। হেনস্তার শিকার আজাদুর রহমান এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন। আজাদুর রহমানের ভাষ্যমতে, তিনি ঢাকার পল্লবী এলাকার বাসিন্দা। ভারতের দার্জিলিংয়ের কার্শিয়াং এলাকার একটি বিদ্যালয়ে তার ছেলে পড়াশোনা করছে। ছেলেকে আনতে সিঙ্গেল এন্ট্রি ভিসাবিস্তারিত পড়ুন
অনারারি কমিশন পেলেন ৩৯ সেনা কর্মকর্তা

মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ২৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মো. আব্দুল কাফি সরকার, মো. শাহিনুর ইসলাম, মোহা. মাহাবুর রহমান, মো. হেলাল উদ্দিন, মো. জিয়াউর রহমান, মো. জহুরুল ইসলাম, মো.বিস্তারিত পড়ুন
ক্ষমতায় বসার জন্য নির্বাচন চাপিয়ে দেয়া হলে মানা হবে না: নাহিদ

সাবেক উপদেষ্টা ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়, ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তা মানা হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি এক কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কবিস্তারিত পড়ুন
রাজারবাগ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো.বিস্তারিত পড়ুন
ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তিনি বলেন, আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ, উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায়বিস্তারিত পড়ুন
ক্ষমতা আঁকড়ে রাখতে বিশ্বের সব নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন হাসিনা: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জাতিসংঘের রিপোর্ট পড়ে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কী ভয়াবহতা! কীভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর মরদেহ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি বিশ্বের সব নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন— এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে।’ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের রিপোর্টের তথ্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বিক্ষোভবিস্তারিত পড়ুন

