রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চলতি মাসেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: সালাহউদ্দিন

সংস্কারের অজুহাতে কিংবা অন্য কোনো বাহানায় চলতি মাসের মধ্যে সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে, তবে দেশের রাজনৈতিক শক্তিগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইনিয়ে বিনিয়ে বিদেশি মিডিয়ায় না বলে দেশে সাংবাদিক সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করুন। সংস্কার প্রস্তাব নিয়ে নির্বাচনী রোডম্যাপ ফেলে রাখার কোনো কারণ নেই। শনিবার (১ মার্চ) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্রবিস্তারিত পড়ুন

জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী

অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো পলিটিক্যাল ফিলোসফি (রাজনৈতিক দর্শন) পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১ মার্চ) রাজধানীতে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর মুক্তিযোদ্ধা মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চবিস্তারিত পড়ুন

রমজানে ছোট পানির বোতল বহন করতে পারবে মেট্রোরেলের যাত্রীরা, তবে..

ইফতারের জন্য মেট্রোরেল স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনে ২৫০ মিলিলিটার পরিমাণ পানি পরিবহন করা যাবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উলাহ শরিফীর গত ২৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটারবিস্তারিত পড়ুন

রমজানে নতুন সূচিতে অফিস

বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। রমজান মাসে সরকারি অফিসের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এরই মধ্যে ‘হিজরি ১৪৪৬ (২০২৫ খ্রিষ্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসনবিস্তারিত পড়ুন

দুই উপদেষ্টাকে পদত্যাগের আহবান নুরের

বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টাসহ (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) সরকারে প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। শনিবার (১ মার্চ) বিজয়নগর আল রাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। নুর বলেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অর্ন্তভুক্তিমূলকবিস্তারিত পড়ুন

বুয়েটে হুয়াওয়ে’র ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রায় ২০০ শিক্ষার্থী এই ক্যাম্পাস রিক্রুটমেন্টে অংশ নিয়েছে। সেখানে একটি এমসিকিউ পরীক্ষার পর নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়ে-তে চাকরির সুযোগ পাবেন। হুয়াওয়ে ও বুয়েটের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এইচআর ডিরেক্টর লিনজিয়াও,বিস্তারিত পড়ুন

চাঁদ দেখা গেছে দেশের আকাশে, রবিবার থেকে রোজা শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রবিবার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। শনিবার এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফবিস্তারিত পড়ুন

জাতীয় নাগরিক পার্টি: রাজনৈতিক দল হওয়ার প্রেক্ষাপট

জাতীয় নাগরিক পার্টি: রাজনৈতিক দল হওয়ার প্রেক্ষাপট মো. আশরাফুজ্জামান ১. ২০১৮ সালের কোটা আন্দোলন বাংলাদেশের তরুণ শক্তিকে একত্রিত করেছিল, ছাত্রদের আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামীলীগ নেতৃতাধীন সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একই সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনকে বিরোধীদলসমূহ নিশি রাতের নির্বাচন হিসেবে অভিহিত করেন। তবে, এই নির্বাচন দেশের তরুণদের মধ্যে ভবিষ্যৎ দেশ নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করেছিল, বিশেষত যে সকল তরুণবিস্তারিত পড়ুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা

ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের হয়। সেটি কোটালীপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা ও মাথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা ব্যাজ বাঁধা ছিল। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী প্রফেসর রেজাউলবিস্তারিত পড়ুন

আশাশুনিতে রমজানে শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী দিলো উদারতা যুব ফাউন্ডেশন

সাতক্ষীরার আশাশুনিতে শতাধিক মানুষের মাঝে রমজানে খাদ্যসামগ্রী বিতরণ করলো উদারতা যুব ফাউন্ডেশন। পবিত্র রমজান মাস উপলক্ষে শনিবার (১ মার্চ) সকাল ১১টায় আশাশু‌নি‌র মা‌ড়িয়ালা‌তে শতা‌ধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি প্যাকেটে ছিল একটি পরিবারের জন্য চাল ১০ কে‌জি, পেয়াজ ২‌ কে‌জি, আলু ৫ কে‌জি, ডাউল ২ কে‌জি। সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন। কার্যক্রমবিস্তারিত পড়ুন