রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নাভারণে সুজুকি সুমি মটরসের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

হুমায়ন কবির মিরাজ: যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ আকিজ কলেজ অ্যান্ড স্কুল মাঠে “সুমি মোটরস” ও Suzuki Riders Fest এর উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে মোটরসাইকেল সার্ভিসিং, খেলাধুলা, ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো নানা আয়োজন ছিল, যা বাইকার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সুমি মোটরসের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম লাল্টু, নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান রোকন, উত্তরা ব্যাংকেরবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজের এইচ.এস.সি ’৯১ ব্যাচের ঈদ পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুরু

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়া সরকারি কলেজের এইচ.এস.সি ’৯১ ব্যাচের ঈদ পুনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের অফিস কক্ষে এইচ.এস.সি ’৯১ বন্ধুদের নিয়ে পুনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্ল্যা, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, শেখ শাহাদাত হোসেন, প্রভাষক খান মহিতুল ইসলাম শাকিক, রেজাউল হাসান বিপুল,বিস্তারিত পড়ুন

মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে কলারোয়ায় জামায়াতের বিক্ষোভ

এম এ আজিজ: মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো হয়। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলা জামায়াতে ইসলামী। পরে কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় দলটিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বামীকে হ*ত্যার পর বুকের ওপর ‘সরি জান আই লাভ ইউ’ লিখে স্ত্রীর আ*ত্ম*হ*ত্যা

সাতক্ষীরায় স্বামীকে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- আবুল কালাম আজাদ (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী নাজমিন (৩০)। আবুল কালাম আজাদ কলারোয়া থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদের দুই স্ত্রী ছিল। তবে বড় স্ত্রী শারমিনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। দ্বিতীয় স্ত্রী নাজমিন একসঙ্গে বসবাসেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এই প্রথম অনুষ্ঠিত হলো ডে-নাইট ভলিবল টুর্নামেন্টে

সাতক্ষীরার কলারোয়ায় এই প্রথম অনুষ্ঠিত হলো ডে-নাইট ভলিবল টুর্নামেন্টে। দীর্ঘ কয়েক দশকের মধ্যে কলারোয়া উপজেলা সদরে এই প্রথম জমজমাট ভলিবল টুর্নামেন্ট আয়োজন করায় উচ্ছ্বসিত হয় ক্রীড়াপ্রেমি ও সাধারণ মানুষ। বিপুল সংখ্যক দর্শক দুপুর থেকে গভীর রাত পর্যন্ত খেলা উপভোগ করেন। কলারোয়া ভলিবল ক্লাবের আয়োজনে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষাশহিদ স্মৃতি নামের ওই ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগরের খানপুর। কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠের ভলিবল কর্নারে বুধবার দিবারাত্রী ব্যাপী ৮ দলীয় ভলিবলবিস্তারিত পড়ুন

কলারোয়ার ‎হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা

কলারোয়ার ‎হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে সাবেক ইউ.পি চেয়ারম্যান আবু তালেব সরদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ আব্দুল রউফ ও আবু তালেব বিশ্বাসের সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষকরা হলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক এম, আজিজুল ইসলাম ও মোঃ আব্দুল মাজেদ। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হেলাতলাবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া দেয়াড়া হাইস্কুলের এসএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক ও যুবদলের যুগ্ন আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্কুলেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে রাস্তার পাশের মৃত কৃষ্ণচুড়া গাছ যেনো মরণ ফাঁদ

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের রাজগঞ্জ বাজারের (স’ মিলের পাশে) রাস্তার ধারে একটি কৃষ্ণচুড়া গাছ প্রাকৃতিকভাবে মরে কান্ডের নিচে পচন ধরেছে। এই গাছটি যে কোনো সময় ভেঙ্গে পড়তে পারে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ব্যাপক ক্ষতি হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। গাছটি অপসারণের জন্য স্থানীয় দোকানদার ও বাসিন্দারা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। কিন্তু এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি। রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম। এই সড়কে প্রতিদিনবিস্তারিত পড়ুন

নাভারণ হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জনসচেতনতামূলক পথসভা

হুমায়ন কবির মিরাজ: খুলনা যশোর অঞ্চলের নাভারণ হাইওয়ে থানা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনসচেতনতামূলক পথসভা করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল বাজার কমিটিসহ স্থানীয় জনগণের সহযোগিতায় তারা মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন,অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়ক সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করে। এই অভিযানে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা স্থানীয়দের সাথে সরাসরি কথা বলেন এবং সড়ক নিরাপত্তা রক্ষার বিষয়ে সচেতন করেন। মহাসড়কে চলাচলরত চালক, দোকানদারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শহীদ পরিবার আহত ও কারাভোগীদের সম্মাননা প্রদান

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জুলাই বিপ্লবের শহীদ পরিবার, আহত এবং কারাবরণকারীদের সম্মাননা প্রদান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা। বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারি) বিকালে শহীদ রাজ্জাক পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবার, আহত, কারাবরণকারীদের কাছে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের প্রধানবিস্তারিত পড়ুন