Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভিসা চালু করায় আরব আমিরাতকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি অর্জিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান। বুধবার (৭ মে) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএইর টলারেন্স অ্যান্ড এক্সিসটেন্স বিষয়ক কেবিনেট মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অধ্যাপক ইউনূস আরব আমিরাতকে ধন্যবাদ জানান।বিস্তারিত পড়ুন
গুজব এখন বড় চ্যালেঞ্জ : প্রধান তথ্য কর্মকর্তা

প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূূূূল কবীর বলেছেন, ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে। গুজবকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজবের নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে তিনিবিস্তারিত পড়ুন
১৭ ও ২৪ মে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে

মে মাসের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী ১৭ ও ২৪ মে সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। এ দুই দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, সরকারবিস্তারিত পড়ুন
পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে কর্মরত তিন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), শিল্পাঞ্চল পুলিশ, পুলিশ টেলিকম ও রাজশাহী সারদার প্রধান হিসেবে নতুন কর্মকর্তারা এসেছেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুই প্রজ্ঞাপনে এই ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) সিআইডি প্রধান, সিআইডির গাজী জসীম উদ্দিনকে অতিরিক্তবিস্তারিত পড়ুন
দুটি তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় আসার আভাস

চলতি মাসে এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দেশের ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে; সারা দেশে যার বিস্তার বাড়তে পারে। এ পরিস্থিতি আগামী চারদিন অব্যাহত থাকতে পারে বলে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৮ ডিগ্রিবিস্তারিত পড়ুন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আরো একটি নতুন অধিদপ্তর হচ্ছে

প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ, মূল্যায়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আরও একটি নতুন অধিদপ্তর হচ্ছে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটকে রূপান্তর করে হচ্ছে নতুন এই অধিদপ্তর। এর নাম প্রস্তাব করা হয়েছে ‘প্রাথমিক শিক্ষা পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তর’। প্রস্তাবনায় বলা হয়, এই অধিদপ্তর প্রাথমিক শিক্ষার মান পরিবীক্ষণ, মূল্যায়ন ও গবেষণা এবং সুপারিশ প্রণয়ন করবে। শুধু পরিবীক্ষণ ও মূল্যায়নই নয়, ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ এবং প্রাথমিক শিক্ষাবিস্তারিত পড়ুন
ভারত-পাকিস্তান হামলা: শান্তিপূর্ণ সমাধানের আহবান তারেক রহমানের

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের এমন হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সংঘাত পরিহার করে শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন তিনি। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্ট তিনি এ আহবান জানান। পোস্টে তিনি লিখেছেন, যেহেতু আশপাশে উত্তেজনা বাড়ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গ্রামে গ্রামে ধান শুকাতে ব্যস্ত নারীরা

মেহেদী হাসান শিমুল: এবছর ইরি ধানের ফলন ভালো হয়েছে আমরা অনেক খুশি। ধান করতে যে টাকা খরচ হয়েছে সে টাকার ধান বিক্রি করে বাকি ধান খোরাকির জন্য রেখে দিয়েছি সেগুলো সিদ্ধ শুকনো করে ঘরে তুলতে পারলে আমরা একটু স্বস্তি পায়। সেজন্য ভোরবেলায় ঘুম থেকে উঠে পানিতে ভিজিয়ে রাখা ধান গরম পানিতে সিদ্ধ করি। সেগুলো আবার রোদে শুকিয়ে মাড়াই করার জন্য প্রস্তুত করি। এমনভাবে বর্ণনা করছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুরবিস্তারিত পড়ুন
‘আতঙ্কের মে মাস’
উপকূলে শঙ্কা ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে

২০০৯ সালের ২৫ মে প্রলংকারী ঘূর্ণিঝড় আয়লার পর থেকে প্রায় প্রতিবছরই মে মাসে এক বা একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে বাংলাদেশের উপকূলে। এবছরও এ মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতা আছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, চলতি মে মাসে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় হলে তা মাসের শেষার্ধে হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে, ঘূর্ণিঝড়ের স্বাবাভিক ক্ষয়ক্ষতির বাইরেও উপকূলীয় সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি আতঙ্ক তৈরী করে এই অঞ্চলের নদ-নদীর বেড়িবাধ। ঘূর্ষিঝড়েরবিস্তারিত পড়ুন
খুলনার পাইকগাছায় ইট বোঝাই ট্রাক কালভার্ট ভেঙ্গে খালে

খুলনার পাইকগাছায় ইট বোঝাই ড্রাম ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে পড়েছে। ৭ মে বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়ানের মধুখালী বাজার ও মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত কালভার্টটি একটি ইট বোঝাই ট্রাক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রাক চালক ও হেলপারের কোন ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টটি ১৯৯০-৯১ অর্থবছরে থার্ড ফিশারিজ প্রকল্প এর আওতায় নির্মিত হয়েছিল। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে কালভার্টটি দুর্বল হয়েবিস্তারিত পড়ুন

