Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল তারিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হোসেন, উপজেলা একাডেমীক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার,বিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধ*র্ষ*ণের অভিযোগে যুবক আ*ট*ক

মো. ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক আল আমিন উপজেলার লক্ষনপুর গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে। নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, এ ঘটনায় ওই ভুক্তভোগির শ্বশুর আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তার ছেলে বিদেশেবিস্তারিত পড়ুন
কলারোয়ার ডা. মেহের উল্লাহ’র জেনারেল সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বিশিষ্ট চিকিৎসক ডা. মেহের উল্লাহ জেনারেল সার্জারিতে চূড়ান্ত পর্বে সফলতার সাথে এমএস ডিগ্রি অর্জন করেছেন। মাস্টার্স অব সার্জারির (এমএস) এই ডিগ্রি উপজেলার মধ্যে তিনি অন্যতম। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমএস ডিগ্রি অর্জন করেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন হিসেবে কর্মরত ডা. মেহের উল্লাহর গ্রামের বাড়ি কলারোয়া উপজেলার বসন্তপুর। তাঁর পিতার নাম মরহুম জোহর আলী মোড়ল। গত ২০ মার্চ কন্ট্রোলার অব এক্সামিনেশান, প্রফেসর জিল্লুর রহমান স্বাক্ষরিতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সরকারি রাস্তার উপর জবরদখল করে প্রাচীর নির্মানের অভিযোগ

কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় সরকারী রাস্তার উপর জবরদখল করে অবৈধভাবে প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের পাঁচনল গ্রামে। এ ঘটনায় রোববার এলাকাবাসির পক্ষে মুনছুর আলী বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার পাঁচনল গ্রামের মৃত ইমান আলী মোড়লের ছেলে আব্দুর রাজ্জাক পাঁচনল মৌজার জেএলনং ৯১, সিট নং-১,সরকারী রাস্তারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শেফা ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারের ইফতার মাহফিল

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় শেফা ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারের আয়োজনে এক ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) কলারোয়া হাসপাতাল সংলগ্ন জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে শেফা ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারে ওই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটি সত্বাধিকারী দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম। ওই ইফতার মাহফিলে বেশ কয়েকজন কোরআনে হাফেজ পড়ুয়া শিশু শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যুবককে মারপিট করে স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে যুবককে মারপিট করে স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় শহরের মিল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী শেখ সাহিল হাসান (২৫) সদরের রসূলপুর এলাকার শেখ শাহাজানের ছেলে। এঘটনায় ভুক্তভোগী সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সদরের মাগুরা গ্রামের মোঃ আব্দর জব্বারের ছেলে আব্দুল মান্নান(৪৮),বিস্তারিত পড়ুন
শরীরে রক্ত থাকতে আ. লীগকে রাজনীতি করতে দেয়া হবে না: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন, তাদের রক্তের শপথ, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন আরও বলেন, হাজারো মানুষের রাজপথ ভেজানোবিস্তারিত পড়ুন
তালায় ২৪ জন মুন্ডা সম্প্রদায়ের মাঝে বকনা গরু বিতরণ

তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় ২৪ জন সুফলভোগী মুন্ডা সম্প্রদায়ের মাঝে একটি করে বকনা গরু বিতরণ করা হয়। রবিবার (২৩ মার্চ) অফিস চত্বরে বিতরণ অনষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস।
জামায়াতের ইফতার মাহফিল
দেশের স্বার্থে ঐক্য অটুট রাখার প্রত্যয় সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের

আবু সাইদ বিশ্বাস: দেশের স্বার্থে ঐক্য অটুট রাখার প্রত্যয়ব্যক্ত করে সাতক্ষীরায় জামায়াতে ইসলামী, বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা বলেছেন, আমরা রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হবো না। আমরা হবো সহনশীল এবং পরমত সহিষ্ণু। জুলাই বিপ্লবের শহিদদের রক্তের দাগ শুকায়নি। বাংলাদেশের আকাশে আবারো সেই কালো শকুনের ছায়া। এই কালো শকুন যেন আমাদের ছাত্র—জনতার আন্দোলনের স্বাধীনতাকে ভুলুন্ঠিত করতে না পারে। সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিতে চাই। সাতক্ষীরাসহ দেশের সার্বিক উন্নয়নের প্রশ্নেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়। রবিবার (২৩ মার্চ) বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন পৌর অডিটরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সাবেক এমপি গাজী ডা. মাহমুদুর রহমান, গাজী সুজায়েত আরী, সহকারী সেক্রেটারী মাহবুবুর রহমান, প্রভাষক ওবায়দুল্লাহ,বিস্তারিত পড়ুন

