শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় নববর্ষ উদযাপনে পুলিশের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দশ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এদিকে বৈশাখী মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ মেলা প্রাঙ্গণে একপ্রেস ব্রিফিং এ কথা জানান সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

উত্তরণের উদ্যোগে আশাশুনির ভাঙনকবলিত ৫০০ পরিবার পেল সহায়তা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সম্প্রতি ভেঙে পড়া বেড়িবাঁধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা উত্তরণ। স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন “এমার্জেন্সি রিলিফ অ্যাসিস্ট্যান্স ফর এমব্যাংকমেন্ট ব্রিচ অ্যাফেক্টেড কমিউনিটিজ ইন আনুলিয়া ইউনিয়ন, আশাশুনি” প্রকল্পের আওতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার (১২ এপ্রিল) বিকালে আনুলিয়া ইউনিয়নের বিছট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপের সহায়তা বিতরণ করা হয়। এই ধাপে ৬৮টি পরিবারকে হাইজিন ও ডিগনিটি কিটস এবং মোবাইল ব্যাংকিংয়েরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় সোনালী অতীত ফুটবল ক্লাবের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আশি-নব্বই দশকের মাঠ কাঁপানো ফুটবলারদের এই সংগঠনটি শনিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে এক সাধারণ সভার মধ্য দিয়ে গঠিত হয়। গঠিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন ডাকসাইটে ফুটবলার শেখ আলতাফ হোসেন ও জাহিদুর রহমান খান চৌধুরী। অন্য কর্মকর্তারা হলেন: সিনিয়র সহ- সভাপতি আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ববিউল ইসলাম, কোষাধ্যক্ষ মীর রফিকুল ইসলাম।বিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে স্বর্ণ ব্যবসার আড়ালে চলছে রমরমা সুদের ব্যবসা

হেলাল উদ্দিন : কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সহ প্রতিটি গ্রামের মোড়ে মোড়ে গড়ে উঠা স্বর্ণ ব্যবসার আড়ালে চলছে রমরমা সুদের ব্যবসা। সুদের ব্যবসা করে অনেকেই রাতারাতি কোটিপতি বনে গেছে। জানা গেছে, অনেক স্বর্ণ ব্যবসায়ীর অলংকার তৈরীর নিজস্ব কোন সরঞ্জাদি ও কারিগর নেই। অলংকার তৈরির সাইন বোর্ড সাটিয়ে স্বর্ণ ব্যবসার আড়ালে চালিয়ে যাচ্ছেন রমরমা সুদের ব্যবসা। শুধু তাই নয়, কিছু অসাধু স্বর্ণ ব্যবসায়ী গ্রাহকদেরবিস্তারিত পড়ুন

বেনাপোল কাস্টমসের সময় উপযোগী পদক্ষেপ ৯ মাসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা

বেনাপোল প্রতিনিধি : দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কমলেও বেড়েছে রাজস্ব আদায়। গত ৯ মাসে বিগত অর্থবছরের তুলনায় প্রায় ৩৬৬ কোটি ১৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। কাস্টমস সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে কাস্টমস কমিশনার মোঃ কামরুজ্জামানের তত্বাবধানে আইআরএম এবং আনস্টাফিং দলের কঠোর নজরদারির কারণে শুল্ক ফাঁকির ঘটনা রোধ করা সম্ভব হয়েছে। ফলে এ বছর রাজস্ব আদায় বেড়েছে। গত ২৬ মার্চ বন্দরের ১৭ নম্বর শেড থেকে কাস্টমস্বিস্তারিত পড়ুন

শ্যামনগরে অবৈধ ডাম্পার চলাচলে মোবাইল কোর্টের জরিমানা, ইটভাটাকে সতর্কতা

এবিএম কাইয়ুম রাজ : শ্যামনগরের সোনারমোড় ও গুমানতলী এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘন করে অবৈধভাবে ডাম্পার পরিচালনার দায়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। ১২ এপ্রিল ২০২৫ তারিখে পরিচালিত এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল রিফাত। অভিযানে সহযোগিতা করেন শ্যামনগর থানার পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় সচেতন জনগণ। জানা যায়, এইচবি ব্রিকস-এর স্বত্বাধিকারী বিল্লাল তার ডাম্পার দিয়ে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে যখম

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ওয়াজ মাহফিল শুনতে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে লাল্টু (৩০) নামে এক যুবককে কুপিয়ে যখম করা হয়েছে। শুক্রবার রাত ১১ টার সময় উপজেলার রাজাপুর টু গয়রা রোডের শেষ মাথায় ব্রিজের উপর তাকে কুপিয়ে যখম করা হয়। আহত লাল্টু শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের জহুরুল আলী বিশ্বাসের ছেলে। জানা গেছে, ঘটনারদিন রাতে আহত লাল্টু রামপুর থেকে ওয়াজ মাহফিল শুনতে বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামে গিয়েছিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল

শাহ জাহান আলী মিটন : ফিলিস্তানে ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পরে হাজার হাজার সাতক্ষীরা বাসীর অংশগ্রহণে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর হতে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশার এর সভাপতিত্বে এবিস্তারিত পড়ুন

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ

সাতক্ষীরা সংবাদদাতাঃ গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও জেলা শাখা। শুক্রুবার, ১১ এপ্রিল সাতক্ষীরা খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কে চত্ত্বেও সমাবেশের মাধ্যমে শেষ হয়। গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান শিবির নেতারা। মিছিলে মুখর সেই চেনা স্লোগান ‘ফ্রি ফ্রি ফ্রি প্যালেস্টাইন’। যা ধ্বনিত হচ্ছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তরূণ এক্টিভিস্টা সদস্যদের নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে “ফান্ড আওয়ার ফিউচার” (আমাদের ভবিষৎতের জন্য আর্থিক বিনিয়োগ কর) জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ কর; নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধি কর। এই দাবি করে সিডো সংস্থার দ্বারা পরিচালিত সাতক্ষীরার এক্টিভিস্টা সদস্যরা এবং তাদের প্লাটফর্ম একশনএইড বাংলাদেশের সহযোগিতায় “আমাদের ভবিষ্যৎ বিক্রি করবো না” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে ১১ এপ্রিল-২৫, শুক্রবার সকাল ৯ ঘটিকায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে জলবায়ূ ধর্মঘট করেছে। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক একটি যুব-নেতৃত্বাধীন বৈশ্বিক আন্দোলন যা জলবায়ূ সংকটবিস্তারিত পড়ুন