Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ সদস্যের একযোগে পদত্যাগ

এবিএম কাইয়ুম রাজ : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ৪৮ জন সদস্য একযোগে পদত্যাগের ঘোষণা দেন। সংগঠনের সদ্য সাবেক সদস্যরা অভিযোগ করেন, সদ্য ঘোষিত কমিটিতে সীমাহীন স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই করা হয়েছে। এছাড়া, মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠবিস্তারিত পড়ুন
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ

সাতক্ষীরা সংবাদদাতাঃ গাজায় ইসরায়েলি নৃশংসা গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জামায়াত। সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদ আব্দুর রাজ্জাক পাকে যেয়ে শেষ হয়। মিছিলটির নের্তৃত্বদেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহঃ ইজ্জত উল্লাহ। মিছিল পূর্ববর্তি প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুলবিস্তারিত পড়ুন
শ্যামনগরের রমজাননগর মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৭ই এপ্রিল সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে ‘স্পেশাল ব্যাচ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে শুরু হয়। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে বক্তব্য পর্ব শুরু হলে মিলনায়তনজুড়ে একটি আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারীবিস্তারিত পড়ুন
শ্যামনগরে সূর্যমুখীর বাম্পার ফলন, মুখে হাসি কৃষকের

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জমিতে এবার চাষ হয়েছে সূর্যমুখী। বাম্পার ফলনে খুশি কৃষকরা। একদিকে যেমন বাড়তি আয়ের উৎস তৈরি হয়েছে, অন্যদিকে সৌন্দর্যবর্ধক এই ফসলের কারণে এলাকা পরিণত হয়েছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে। স্থানীয় কৃষকদের তথ্য মতে, চলতি রবি মৌসুমে ভূরুলিয়া গ্রামে প্রায় ৪০ বিঘা জমিতে সূর্যমুখী আবাদ হয়েছে। ধান কাটার পর পতিত জমিতে সূর্যমুখীর চাষ করে কৃষকরা ভালো ফলনবিস্তারিত পড়ুন
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি

বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করেছে। রোববার (০৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০ টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০ টি মিল্ক ভ্যান ঢুকবে বলে জানা গেছে। রেফ্রিজারেটেড ভিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানি কারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড। ১০টি মিল্ক ভ্যানের আমদানি মুল্য দেখানো হয়েছে ২বিস্তারিত পড়ুন
প্রতাপনগরে ইউপি চেয়ারম্যানের পক্ষপাতদুষ্ট রায় বাতিলের দাবিতে মানববন্ধন

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী কর্তৃক পক্ষপাতদুষ্ট রায় ঘোষণা করে বিবাদী পক্ষের জমির স্বত্ব নস্যাৎ ও সংঘাতের দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে রায় বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে প্রতাপনগরের দিঘলার আইট জোয়ার্দার বাড়ি মোড়ে এ কর্মসূচি পালন করে রায়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, লিয়াকত আলী জোয়ার্দার, জামিরুল ইসলাম, আকবর আলী জোয়ার্দার ও জাহানারা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, আমরা চাকলা তেলিখালি মৌজায় ডিএস ১৩৮বিস্তারিত পড়ুন
কেশবপুরে এবিজিকে ফাযিল মাদ্রাসার নিরাপত্তা কর্মী আলামিন নিয়োগ পেলেও যোগদানে বাঁঁধা

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে নিরাপত্তা কর্মী নিয়োগ নিয়ে অভিযোগের শেষ নেই। নিয়োগপত্র থাকলেও কর্মস্থলে যোগদানে বাঁধা। ওই পদে বেতন ভাতা চালু হলেও তুলতে পারছোন না টাকা। ঘটোনাটি ঘটেছে উপজেলার এ বি জি কে ফাযিল মাদ্রাসার সদ্য নিয়োগ প্রাপ্ত নিরাপত্তা কর্মী আলামিন এর সঙ্গে। বৈধভাবে নিয়োগ পেলেও কর্মস্থলে যোগদিতে পারছেন না তিন। বেতন ভাতাও চালু হয়েছে যার ইনডেক্স নং ০০৬২৪১৪ ইস্যু তারিখ ২৫/০৩/২০২৫। ন্যায় বিচারের আশায় ঘুরছেন দারে দারে। ততকালীনবিস্তারিত পড়ুন
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলা ও মোদি সরকারের মদদে ভারতীয় মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাতক্ষীরার সর্বস্তরের ছাত্র জনতা। সোমবার (৭ এপ্রিল ) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়,বিস্তারিত পড়ুন
তালায় সার্বজনীন বাসন্তী পূর্জা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব

সেলিম হায়দার : সাতক্ষীরার তালা খলিলনগন ইউনিয়নে রায়পুর সার্বজনীন বাসন্তী পূর্জা অনুষ্ঠিত হয়েছে। রবিরাব (৬ এপ্রিল) রাত ৮টার সময় রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যায়ল মাঠে রায়পুর ঘোষপাড়া, মধ্যপাড়া ও পূর্বপাড়া পূর্জা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেকবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে তাফসীরুল কুরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাপড়ী প্রদান

জুলফিকার আলী : কলারোয়ার চন্দনপুর দাখিল মাদ্রাসা ও হেফজখানা ময়দানে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের পাপড়ী প্রদান করা হয়েছে। ৬ এপ্রিল রবিবার রাতে ওই পাপড়ী প্রদান করা হয়। তাফসীরুল কুরআন মাহফিলে প্রদান বক্তা ছিলেন-আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কুরআন ফাউন্ডেশনের মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আব্দুস সামাদ আজাদ। দ্বিতীয় বক্তা ছিলেন-বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কুরআন আলহাজ্ব হযরত মাওঃ গিয়াস উদ্দীন, প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ জামায়াত ইসলামী কলারোয়া উপজেলা সহ:সেক্রেটারি মাষ্টার আব্দুলবিস্তারিত পড়ুন

