রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে পানি প্রকল্পের সুবিধা পেতে যাচ্ছে কলারোয়া পৌরবাসী, তবে…

কলারোয়া পৌরসভার উদ্যোগে পানির গুনগত মান পরীক্ষার সহজ ও সুবিধা পাচ্ছে কমিউনিটি দারিদ্র ও হতদারিদ্র জনগোষ্ঠী। এর ফলে সহজেই পৌরবাসী পানযোগ্য পানির উৎস নির্ধারণ করতে পারছেন। একই ভাবে পানিবাহিত আর্সেনিকেসিস রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে।

বৃহষ্পতিবার (৭জানুয়ারী) কলারোয়া পৌরসভায় পানি পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমনই কথা উঠে আসলো সংশ্লিষ্টদের কাছ থেকে।

পৌরসভার পানি শাখা হতে পানির গুনগত মান পরীক্ষা পূর্বক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান।

উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহরাওয়ার্দী, ‘আমাদের কলারোয়া প্রকল্প’র টেকনিক্যাল অফিসার আইয়ুব হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, ‘পৌরসভার নতুন উদ্যোগের মাধ্যমে পৌরসভা ও কমিউনিটি জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন হয়েছে। পানি পরীক্ষার সহজ সরল পদ্ধতির দ্বার উন্মোচন হয়েছে।’

এদিকে, অবিলম্বে সাপ্লাই পানি তথা পানি সরবরাহ সুবিধা পাওয়ার দাবি জানিয়েছেন পৌরবাসীরা। তারা বলছেন, ‘বিশুদ্ধ পানি সরবরাহ সময়ের দাবি। শোনা যাচ্ছে পৌরসভার কিছু কিছু এলাকায় খুব শীঘ্রই পানি সরবরাহ করা হবে। তবে পৌরসভার প্রাণকেন্দ্র ২নং ওয়ার্ড বাজার এলাকায় পানির পাইপ লাইন না বসানোয় পানি সরবরাহ অনিশ্চিত। অন্তত পৌরসদরের অংশে পানি সরবরাহের ব্যবস্থা না করলে এর সুবিধা পরিপূর্ণতা আসবে না।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা