বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে সমীকরণ বদলাল যশোর–১ আসনে, বিএনপির চূড়ান্ত প্রার্থী নুরুজ্জামান লিটন

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল: দীর্ঘ নাটকীয়তা, দলীয় টানাপোড়েন ও একাধিক মনোনয়ন প্রত্যাশীর চাপের মুখে শেষ পর্যন্ত যশোর–১ (শার্শা) আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিল বিএনপি। দলটির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। একই সঙ্গে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন নিজেও।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে নুরুজ্জামান লিটনকে যশোর–১ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শিগগিরই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, “কেন্দ্র থেকে প্রার্থী চূড়ান্ত করে আমাদের কাছে মনোনয়নের চিঠি পাঠানো হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নুরুজ্জামান লিটনই যশোর–১ আসনে বিএনপির প্রার্থী।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, দল আমার ওপর আস্থা রেখে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন নাম আলোচনায় এলেও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। দলের দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, এই মনোনয়ন তাদের প্রতি মূল্যায়নের প্রতিফলন বলে আমি মনে করি। এজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ।

উল্লেখ্য, এর আগে এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে। মনোনয়ন পাওয়ার পর তিনি এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও প্রচার কার্যক্রম জোরদার করেন।

তবে তার মনোনয়ন ঘিরে স্থানীয় পর্যায়ে দ্রুতই অসন্তোষ তৈরি হয়। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। তারা প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন।

তাদের অভিযোগ ছিল, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে শার্শার তৃণমূল বিএনপির নেতাকর্মীরা মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হলেও সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি। পাশাপাশি দলের সংকটকালে মফিকুল হাসান তৃপ্তির মাঠে সক্রিয় উপস্থিতি না থাকার অভিযোগও তোলা হয়।

একপর্যায়ে এই চার মনোনয়ন প্রত্যাশী এক টেবিলে বসে প্রার্থী পরিবর্তনের দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নেন, যা দলীয় রাজনীতিতে ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবেও আলোচনায় আসে।
দলীয় সূত্রগুলো বলছে, স্থানীয় বাস্তবতা, তৃণমূলের মনোভাব এবং সাংগঠনিক শক্তি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত কেন্দ্র প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এতে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটার পাশাপাশি যশোর–১ আসনে বিএনপির নির্বাচনী কৌশলেও নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর শার্শা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় ঐক্য সুসংহত করে সামনে আন্দোলন ও নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক