মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ টিকা আসছে শিগগিরই

সপ্তাহ খানেকের মধ্যে দেশে আসবে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসবে এই টিকা।

বুধবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন।

তিনি জানান, কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার এই ২৫ লাখ ডোজ টিকা সপ্তাহ খানেকের মধ্যেই দেশে আসবে।

এর আগে শনিবার (৩ জুলাই) দেশে চীনের সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায় আর শুক্রবার (২ জুলাই) রাতে পৌঁছায় একই সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা।
এদিকে কোভ্যাক্সের আওতায় শুক্রবার (২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের মডার্নার মোট ২৫ লাখ ডোজ টিকার ১২ লাখ এবং শনিবার (৩ জুলাই) বাকি ১৩ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি মাসে চীন থেকে সিনোফার্মে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে। এভাবে তিনমাসে মোট দেড় কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে। চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও আসবে দশ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা।

তবে বেসরকারি খাত আগ্রহ দেখালেও জননিরাপত্তার কথা চিন্তা করে আপাতত সরকারি ভাবেই করোনার টিকা আমদানি করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে ২ মাস পর আবারও উন্মুক্ত হলো গণহারে কোভিড টিকা নিবন্ধনের সুযোগ। নিবন্ধন করা যাবে ৩৫ ঊর্ধ্ব নাগরিকসহ ২২ ক্যাটাগরিতে।

বুধবার (৭ জুলাই) থেকে অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই গণটিকা নিবন্ধন কার্যক্রম।

এর আগে মঙ্গলবার (০৫ জুলাই) থেকে প্রবাসীকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য বিশেষ রেজিস্ট্রেশন চালু করা হয়। সোমবার (০৫ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সুরক্ষা ও প্রবাসী অ্যাপের মাধ্যমে এ বিশেষ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।

তবে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া গণটিকাদান কর্মসূচি সারা দেশের সিটি এলাকায় প্রদান করা হবে মডার্নার টিকা এবং উপজেলা পর্যায়ে প্রদান করা হবে সিনোফার্মের টিকা।

সোমবার (৫ জুলাই) এমন তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

একই রকম সংবাদ সমূহ

দুর্গাপূজায় বাড়লো ছুটি, বাড়লো অনুদানও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্যবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারেরবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির