শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথম সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আশাশুনি বালিকা বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আরিফুল ইসলাম।
শিক্ষক রিয়াছাত আলী মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুঃখীরাম ঢালী, বাইনতলা ত্রয়োদশ পল্লীর প্রধান শিক্ষক দেবব্রত গাইন, বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সভায় সমিতির নিজস্ব কার্যালয় সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চাম্পাফুল আপ্রচ বিদ্যাপীঠ ছাত্রলীগ আংশিক কমিটি অনুমোদন

বাংলাদেশ ছাত্রলীগ চাম্পাফুল আ প্র চ মাধ্যমিক বিদ্যাপীঠ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছেন চাম্পাফুল ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক। ২৪ ডিসেম্বর ইউনিয়ন কমিটির সভাপতি সাব্বির হোসাইন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, অনুমোদিত কমিটির সভাপতি করা হয়েছে আব্দুল্লাহ আল মামুনকে। সহ সভাপতি নূর আলম মল্লিক, তহিদ হাসান, আবু রায়হান ও ইমন রাহান রাকেশ, সাধারণ সম্পাদক মৃদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ঈমন হাসান, সাব্বির, আব্দুর রহমান (বাবু), সাংগঠনিক সম্পাদক রাহান পাপ্পু, সহ সাংগঠনিক সম্পাদক সোহান ও শাকিল, প্রচার সম্পাদক রাহান, সহ প্রচার সম্পাদক শাহীন, দপ্তর সম্পাদক আবুল বাশার, সহ দপ্তর সম্পাদক কাশেম এবং সদস্য করা হয়েছে তামিম, শিহাব ও সেতুকে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয়বিস্তারিত পড়ুন

আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা

আশাশুনির বড়দলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নতুন কমিটি অনুমোদিত হওয়ায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা