শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে শ্রমিক লীগের বর্ধিত সভা ।। হাসান আহবায়ক, হারুন সদস্য সচিব

জাতীয় শ্রমিক লীগ আশাশুনি উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আশাশুনি উপজেলা শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও নব নির্বাচিত চেয়ারম্যান এস.এম হাসানুজ্জামান’র সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।

সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, মো. জোহর আলী, মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ খান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা প্রমুখ।

জাতীয় শ্রমিক লীগ আশাশুনি উপজেলা শাখার বর্ধিত সভায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি অনুমোদিত নব নির্বাচিত চেয়ারম্যান এস.এম হাসানুজ্জামানকে আহবায়ক এবং হারুনার রশিদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু।

সভায় উপস্থিত সকল ইউনিট প্রধানগণ জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম.এ খালেক’র নেতৃত্বাধীন জেলা শ্রমিক লীগের কমিটির প্রতি পূর্ণ আস্থা রেখে আগামীতে জেলা সম্মেলনের মাধ্যমে জেলা শ্রমিক লীগকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয়বিস্তারিত পড়ুন

আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা

আশাশুনির বড়দলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নতুন কমিটি অনুমোদিত হওয়ায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা