শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বড়দলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা

জি.এম আল ফারুক, আশাশুনি : আশাশুনি উপজেলার বড়দলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ আফম রুহুল হকের নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে এ জন সভা অনুষ্ঠিত হয়।

বড়দল ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নৌকার মাঝি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় সভায়, স্বাগত বক্তব্য রাখেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।

সভায় সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমিন, এমপি রুহুল হকের পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজোলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সাহেদ, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, হোসেনুজ্জামান হোসেন, দিপংকর কুমার সরকার দিপ, ওমর ছাকি পলাশ, সাবেক চেয়ারম্যান আঃ আলীম মোল্যা, সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, আব্দুল বাছেত হারুন চৌধুরী, শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুল আলম, উপজেলা কৃষক লীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মতিলার সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন ঢালী, সাধারণ সম্পাদক আঃ রহমান ফকির প্রমুখ। ডাঃ রুহুল হক পরে বড়দল ও জামালনগর গীর্জা ও বড়দিন উপলক্ষে অনুষ্ঠানে যোগদান করে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয়বিস্তারিত পড়ুন

আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা

আশাশুনির বড়দলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নতুন কমিটি অনুমোদিত হওয়ায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা