বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়ায় আ’লীগ সভাপতি স্বপনের সমর্থনে জরুরী সভা

দীপক শেঠ, কলারোয়া: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আ’লীগের আহবানে মঙ্গলবার( ২১ নভেম্বর) বিকালে তুলশিডাঙ্গাস্থ আ’লীগ সভাপতি স্বপনের বাসভবনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে বিভিন্ন রাজনৈতিক কৌশল অবলম্বন করা হয়।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ও উপজেলা আ’লীগ সভাপতি স্বপনের সহধর্মিনী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির রহমান হেলাল, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিসান, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসরাম, আ’লীগ নেতা প্রধান শিক্ষক আজিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মাস্টার হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আসিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা নয়ন হোসেন, কামরুজ্জামান সোহাগ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তরা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনে কাজ করার জন্য আহবান জানানো হয়।

উল্লেখ্য, কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদীয় আসনে নির্বাচন করার প্রত্যাশায় সম্প্রতি ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় আ’লীগ দলীয় কার্যালয় ও বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক ঘোষিত কলারোয়া উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান