রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার বিশ্বজুড়ে কোরবানি একইদিনে হতে পারে

মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের আকাশ থেকেও জিলহজ মাসের নতুন চাঁদ স্পষ্ট দেখা যাবে এমনটাই বলছেন জোতির্বিজ্ঞান নিয়ে গবেষণাকারীরা। চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, বিশ্বের সব মুসলিম দেশে একই দিনে রোজা শুরু বা ঈদ পালন নিয়ে বাংলাদেশে বছরের পর বছর ধরে যে বিতর্ক চলছে, এবার সুযোগ হয়েছে তার অবসান হওয়ার। তবে ধর্ম মন্ত্রণালয় বলছে, বৃহৎ জনগোষ্ঠীর আবেগ অনুভূতির বিষয়টি মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নেবেন।
নাসা থেকে তথ্য নিয়ে প্রকাশিত চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট মুন সাইটিং ডটকম বলছে, জুলাইয়ের ২০ তারিখ বিশ্বের কোনো জায়গা থেকেই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে না। তবে ২১ জুলাই বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই তা স্পষ্ট দেখা যাবে।
মুন সাইটিং ডটকম বলছে, বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলো চাঁদ দেখবে খালি চোখেই। এছাড়া আকাশ পরিস্কার থাকলে বাংলাদেশসহ আশপাশের দেশ থেকেও স্পষ্ট চাঁদ দেখা যাবে।

সাইটটির তথ্য বিশ্লেষণ করে পরমাণু ও জোতির্বিজ্ঞানিরা বলছেন, ২১ জুলাই বাংলাদেশে যখন ২৮০ ডিগ্রি এঙ্গেলে সূর্য অস্ত যাবে, ঠিক একই সময় তার ১৩ ডিগ্রি উত্তরে অর্থাৎ ২৯৩ ডিগ্রি এঙ্গেলে পশ্চিম আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। নতুন চাঁদটি বাংলাদেশের আকাশে ৩৫ মিনিট স্থায়ী হবে বলেও জানাচ্ছেন তারা।
জোতির্বিজ্ঞানী ও গবেষক এয়ার কমডোর ড. সৈয়দ জিলানী মাহবুবুর রহমান বলেন, অন্যান্য বছর চাঁদের যে অবস্থান থাকে, চাঁদের বয়স থাকে; সেটা বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর বাংলাদেশে চাঁদ দেখা যাবে। কিন্তু কিছু আলেম করে, সৌদি আরবের পরের দিন বাংলাদেশ ঈদ। এটা ভুল। কোন দলিল নেই। এই বৈজ্ঞানিক চার্ট অনুযায়ী ৩০ জুলাই হজের দিন। আর ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা।
পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ এম শমশের আলী বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, গত ৩০ বছর ধরে নাসার যে প্রেডিকশন আছে, তার ভিত্তিতে মুন সাইটিং ডট কমেও সেখানে চাঁদ দেখা দিয়েছে। চাঁদ উঠে গেলে আর বাকি কি থাকে?
তারা বলছেন, এর ফলে একই দিন রোজা শুরু ও ঈদ পালন নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান হবে। চাঁদ দেখা কমিটির অনেকে বিজ্ঞান মানতে চান না বলে রাষ্ট্র এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না বলেও দাবি তাদের।
ধর্ম সচিব বলছেন, ওআইসির সিদ্ধান্ত সম্পর্কে তারা অবগত নন। এছাড়া মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষেই তারিখের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম বলেন, ২১ জুলাই মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেদিন চাঁদ দেখা যাবে, এরকম বার্তা আমাদের কাছে নেই। যদি চাঁদ দেখা যায় তাহলে সেভাবে নির্দেশনা দেওয়া হবে।
হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদের তথ্যানুযায়ী, বিশ্বের ১৯৫টির মধ্যে ১৮৯টি দেশই এ বছর একই তারিখে রোজা শুরু ও ঈদুল ফিতর পালন করেছে। একইভাবে ওআইসির সদস্যভুক্ত ৫৭টির মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া বাকি ৫৬ দেশই একই দিন রোজা ও ঈদ পালন করেছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না

নিকোলাস বিশ্বাস: নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা বিশ্বকে এক কঠিন বাস্তবতার কথাবিস্তারিত পড়ুন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশবিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সুন্দরবনের ছায়ায় বিপন্ন অস্তিত্ব : সাতক্ষীরার মুন্ডা-ঋষি-জেলেদের বাঁচানোর আকুতি
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • ‎সংকটে সাতক্ষীরার জনজীবন: বিদ্যুৎ বিপর্যয়ের অবসান ঘটবে কবে?
  • ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • ভ্যানিটি ব্যাগে করে ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা- দাবি মতিউর রহমান চৌধুরীর
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • মফস্বল সাংবাদিকদের অবহেলা : কার দায়?
  • আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
  • অস্ট্রেলিয়ার ভিসা বাতিল ইস্যুতে আজহারির বার্তা