রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো, মৃত্যু ১৪ জন

সাতক্ষীরা জেলায় প্রথম সংক্রমণের ৮১তম দিনে গতকাল সোমবার কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে চলতি মাসের গত ২০ দিনে আক্রান্ত হয়েছে ৩২৫ জন। এ আক্রান্তের হার আগের ৬১ দিনের চেয়ে প্রায় তিন গুণ বেশি। এ রোগে এ পর্যন্ত মারা গেছে ১৪ জন। এর মধ্যে চলতি মাসের ২০ দিনে মারা গেছে আটজন। মৃত্যুর হার আগের ৬১ দিনের চেয়ে দ্বিগুণ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৩০ জন। এর মধ্যে শেষ ২০ দিনে সুস্থ হয়েছে ১৩১ জন। এ হার আগের ৬১ দিনের প্রায় দেড়গুণ। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরা জেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ৩০ এপ্রিল। পরবর্তী এক মাসে এ সংখ্যা দাঁড়ায় ৪৫। এ সময় সুস্থ হয় ছয়জন। তবে কেউ মারা যায়নি। এক মাস পরে ৩০ জুন এ সংখ্যা দাঁড়ায় ১৭৭। এ সময় সুস্থ হয় ৮৯ জন। মারা যায় চারজন। চলতি জুলাই মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত জেলায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৩২৫ জনের, যা আগের ৬১ দিনের শনাক্তের সংখ্যার প্রায় তিন গুণ। চলতি মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত মারা গেছেন আটজন। এ মৃত্যুর হারও আগের ৬১ দিনের চেয়ে দ্বিগুণ। একইভাবে চলতি মাসের ২০ দিনে সুস্থ হয়েছে ২৩০ জন। এ হার আগের ৬১ দিনের চেয়ে দেড় গুণের বেশি।

কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ৪১ জন। এর মধ্যে চলতি মাসেই মারা গেছে ২০ জন। এ ২০ জনের মধ্যে নমুনা পরীক্ষায় ছয়জনের পজিটিভ এসেছে। এ ছাড়া উপসর্গ নিয়ে বাড়িতে মারা গেছে আরও ১০-১২ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত বলেন, মানুষ একদম সচেতন না হওয়ার কারণে চলতি মাসে সংক্রমণের হার বেড়ে গেছে। জেলার অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছে না। মানছে না সামাজিক দূরত্ব। এ ছাড়া গত ঈদের পর থেকে কমিউনিটিতে সংক্রমণ ছড়াতে থাকে। ফলে জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। মানুষ স্বাস্থ্যবিধি না মানলে এ হার আরও বাড়তে পারে।

সূত্রে. পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত