বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডার

বিরোধী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকদের ওপর দমন-পীড়ন চালানো ও তা অব্যহত রাখায় মিয়ানমারের জান্তা সরকারের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও কয়েকটি অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন মিয়ানমারের নতুন নিয়োগ পাওয়া বিমানবাহিনীর প্রধান। তাছাড়া সামরিক কর্মকর্তারা যারা অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তাছাড়া মিয়ানমার সেনাবাহিনীর ৬৬ লাইট ইনফেনটি ডিভিশনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্ব কায়াহ রাজ্যে গাড়ির মধ্যে ৩০ বেসামরিক নাগরিককে পুড়িয়ে হত্যার অভিযোগ রয়েছে সেনাবাহিনীর এ ইউনিটের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়া অস্ত্র ব্যবসায়ী তাই জোর নিয়ন্ত্রিত দুইটি প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে যে সকল প্রতিষ্ঠান মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করে তাদের ওপর। মিয়ানমারে সাধারণ জনগণের ওপর সবচেয়ে বেশি হামলা চালিয়েছে বিমান বাহিনী।

কানাডা মিয়ানমারের চার ব্যক্তিসহ দুইটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে দেশের শাসনভার গ্রহণ করে সেনাবাহিনী। কিন্তু সাধারণ মানুষ সেনাবাহিনীর এ অভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি। তারা প্রতিবাদে রাস্তায় নামেন। ফলে সেনাবাহিনী সাধারণ জনতার ওপর ব্যাপক দমন-পীড়ন চালায়।

সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এবিস্তারিত পড়ুন

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন

শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সংযোগ উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব, কর্মসংস্থানবিস্তারিত পড়ুন

  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২