মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন ডা. পলাশ

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা): আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন খুলনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ। তিনি আগামি ১৯ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ২০-২২ জুন ২০২৫ কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘১২তম আন্তর্জাতিক এমএসএস সায়েন্টিফিক মিটিং’ এ অংশগ্রহণ করবেন।

এ সম্মেলনটি এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) ও অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক অরথোপেডিক সোসাইটি (APPOS)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘১৪তম কমবাইনড কংগ্রেস’ এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উপলক্ষে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে তার অংশগ্রহণ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি হয়েছে।

ডা. মাহমুদুল হাসান পলাশ জানান, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আধুনিক মেরুদণ্ড চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে। আমি স্বপ্ন দেখি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একটি স্বাধীন ও উন্নত স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার, যাতে এই অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল রোগীরাও নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।

ডা. পলাশ ২০০৬ সালে এমবিবিএস পাস করে বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১৯ সালে অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ভারতের তামিলনাড়ু থেকে এও ট্রমা কোর্স এবং আসামের গৌহাটি থেকে এও স্পাইন সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে স্পাইন সার্জারিতে অ্যাডভান্স ট্রেনিং নেন এবং একই বছর গুজরাটের আহমেদাবাদে এনডোস্কোপিক স্পাইন সার্জারির হ্যান্ডস-অন ট্রেনিং করেন।

২০২৪ সালের মে মাসে তিনি সিঙ্গাপুরের বিখ্যাত ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে এও স্পাইন ফেলোশিপ সম্পন্ন করেন এবং সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার এআইএন হসপিটাল থেকে স্পাইন সার্জারিতে ফেলোশিপ লাভ করেন। এছাড়াও তিনি আমেরিকান কলেজ অব সার্জনস (FACS)-এর ফেলো হিসেবে ২০২২ সালে স্বীকৃতি পান।

দেশি-বিদেশি বেশ কিছু স্বনামধন্য মেডিকেল জার্নালে তার গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি আন্তর্জাতিক সম্মেলনসমূহে নিয়মিত বক্তা হিসেবে অংশগ্রহণ করে আসছেন।

ডা: মো: মাহমুদুল হাসান পলাশ দক্ষিণ বঙ্গের একমাত্র সার্জন যিনি খুলনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে স্পাইন সার্জারিতে যুক্ত আছেন এবং তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষাদান করছেন। তার এই সফলতা স্থানীয় স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১