সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন কলারোয়া সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ক্ষেত্রপাড়া গ্রামের আল আমিন। বুধবার অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আল আমিন তার ডিভোর্স দেওয়া স্ত্রীসহ ওই পরিবারের চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন। এরা হলেন: উপজেলার খোর্দ্দবাটরা গ্রামের
খোরশেদ আলী শেখের মেয়ে সোনিয়া, মৃত নবায়েতুল্লাহ শেখের ছেলে খোরশেদ আলি শেখ, তার স্ত্রী রুপা খাতুন ও ক্ষেত্রপাড়া গ্রামের ৪) হাবিবুল্লা মোল্লা। লিখিত বক্তব্য আল আমিন বলেন, ২০১৯ সালের ১৩ জুন সোনিয়ার সাথে আমার বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর আমি বিদেশে যাই। কিন্তু ওখান থেকে দুই বছর পরে বাড়িতে আসার পর সংসারে অশান্তি হতে থাকে। এক পর্যায়ে ২০২৫ সালে কোর্টের মাধ্যমে তার কাবিননামায় এক লাখ সাত হাজার টাকা, তার কাবিন এবং খোরপোষ বাবদ প্রদান করে তালাক দেওয়া হয়। ১নং বিবাদী সোনিয়া ২০২৫ সালে ৯জানুয়ারিতে তালাক গ্রহণ করে। তারপর ১৯ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে আমার নামে করা মামলায় আমি ৯৩ দিন জেল খেটে হাইকোর্ট থেকে আমি জামিন পাই। সেই মামলা চলমান আছে। আল আমিন বলেন, বিবাদীগণ আমার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আমাকে কিল, ঘুষি মেরে আমাকে আহত করে। তারপর বিবাদীগণ জোর করে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেয় এবং পরবর্তীতে বিবাদীগণ তাদের নিজেদের ইচ্ছামত দশ লাখ টাকা লিখে তা এখন দাবি করছে। আমি উক্ত স্টাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করি, যা চলমান আছে। এভাবে বিবাদীদের করা হামলা ও হয়রানি থেকে রেহাই পেতে আল আমিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়