বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ নুরুল ইমলামের মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সাতক্ষীরা-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শেখ নুরুল ইসলাম।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে তিনি কর্মরত সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। তিনি মানুষের সেবামূলক কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে মানুষের সেবা করতে চান।

তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম আরও বলেন, তিনি ২০১৪ সালে নৌকা প্রতীক পেয়েছিলেন। পরে তা জোটের কারণে ছেড়ে দিতে হয়। এবার দলীয় হাইকমান্ড স্বতন্ত্রভাবে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে ভালো ফলাফলের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, হাসান মাসুদ পলাশ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, সরদার জিল্লুর রহমান, সুজাউল হক, আবু রায়হান মিকাঈল, ওহিদুজ্জামান খোকা, রাজু রায়হান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান