বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা মোড়স্থ কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম।

কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শেখ মোসলেম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, রিপোর্টার্স ক্লাবের আইয়ুব হোসেন ও সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামান।

৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক সুজাউল হক, মনিরুল ইসলাম মনি, সরদার ইমরান হোসেন, সরদার জিল্লুর, রাজু রায়হান, জুলফিকার আলী, হাবিবুর রহমান রনি, মিলন দত্ত, আদিত্য কুমার, গোপাল ঘোষ বাবু, হাবিবুর রহমান, দেবাশীষ চক্রবর্তী বাবু, হোসেন আলী, আক্তারুজ্জামান, আলী হোসেন, আলী হাসান, সুমন হোসেন, সাব্বির হোসেনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশায় থেকে দেশ ও দেশের মানুষের মঙ্গল নিশ্চিত করা অনেকটাই সম্ভব। সাংবাদিকরা যেন ব্যক্তি আক্রোশ থেকে দূরে থাকে, এটি অত্যন্ত জঘন্য এবং ঘৃণিত কাজ। গঠনমূলক সমালোচনা করা উচিত। তেমনি সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে।’

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অহিদুজ্জামান খোকা এবং গীতা পাঠ করেন দেবাশীষ চক্রবর্তী বাবু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!