বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী ৩০ সেপ্টেম্বর নির্বাচন...

কলারোয়াতে জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ৩ টি সদস্য পদের বিপরীতে ৫ প্রার্থী প্রতিদ্বন্দীতায়

দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠনে অনুষ্ঠিতব্য নির্বাচনে কলারোয়ায় ৩ টি পদের বিপরীতে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীত করছেন। আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়। সাতক্ষীরা জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন-২৩’ কমিশন সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলা সহ ৭ টি উপজেলার মধ্যে ৬ টি উপজেলা থেকে শিক্ষক- কর্মচারীগণ আনুপাতিক হারে জেলা পর্যায়ে প্রতিনিধি( সদস্য) মনোনিত করে প্রেরণ করলেও কলারোয়া উপজেলা পর্যায়ে সর্বসম্মিতক্রমে ৩ জন প্রতিনিধি( সদস্য) মনোনিত করে প্রেরণ না করায় আগামী ৩০ সেপ্টেম্বর সরাসরি ভোটের মাধ্যমে ৩ জন প্রতিনিধি( সদস্য) নির্বাচনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

নির্বাচনের তফশীল অনুযায়ী মনোনয়ন পত্র ত্রয়, জমাদান ও বাছাই শেষে কলারোয়া উপজেলার ৩ প্রতিনিধি নির্বাচনে ৭ জন প্রতিদ্বন্দীর মধ্যে গত ১৪ সেপ্টেম্বর মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান ও বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ স্ব-ইচ্ছায় মনোনয়ন পত্র প্রত্যাহার করায় ৫ জন প্রার্থী ৩ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন। প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আছাদুজ্জামান, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান ও ছলিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায় জানান, আগামী ৩০ সেপ্টেম্বর কলারোয়া উপজেলার প্রতিনিধি( সদস্য) নির্বাচনে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২৯ জন শিক্ষক- কর্মচারী ভোটাধিকার লাভ করেছেন। উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির অন্তর্ভূক্ত ২০ টি প্রতিষ্ঠান ও ভোটার সংখ্যা হলো, সোনাবাড়িয়া মাধ্য: বিদ্যালয় ১৬ জন, বামনখালি-১১, বোয়ালিয়া-১৪, দেয়াড়া- ১১, সরসকাটি মাধ্য:-৬, কয়লা-১৪, কাজীরহাট বালিকা-১৪, কে,এইচ,কে- ১৫, বাঁটরা- ৮, হিজলদী- ৩, সরসকাটি বালিকা- ১৪, হঠাৎগঞ্জ মাধ্য:- ১৭, মডেল মাধ্য:- ১২, কে,এল মাধ্য: ৮, সিংগা মাধ্য:- ১১, ছলিমপুর মাধ্য:- ১০, পানিকাউরিয়া- ৬, মুরারীকাটি- ১২, ভাদিয়ালী- ১৮ ও কামারালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯ শিক্ষক- কর্মচারী ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা যায়। প্রধান নির্বাচন কমিশন আরো জানান, জেলা নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে নির্ধারিত দিনে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তিনি সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি- সম্পাদক সহ সকল শিক্ষক- কর্মচারীদের সহযোগীতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা