শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র প্রস্তুত রাখা ও ব্যবহার সংক্রান্ত বিষয়ক সভা

কলারোয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র প্রস্তুত রাখা ও ব্যবহার সংক্রান্ত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(১০ মে) সকাল ১০ টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরী সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেষন কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় অফিস, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল- কলেজ সহ বিভিন্ন ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র ( ফায়ার এক্সটিংগুইশার) ও অন্যান্য যন্ত্র ব্যবহারের নিয়ম সম্পর্কে অবহিত করা হয়।

সভা শেষে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস উপজেলা ফায়ার সার্ভিস স্টেষনকে ‘ঘূর্ণিঝড় মোখা’ সহ বিভিন্ন ধরনের দূর্যোগ মোকাবেলায় উপহার হিসাবে একটি করাত ( কাঠ কাটা যন্ত্র) প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত