শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অভ্যন্তরীণ বোরো ধান- চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুম-২৩’র ধান- চাল সংগ্রহের কার্যক্রম শুরু হলো।

রবিবার(২১ মে) বিকাল ৪ টায় কলারোয়া খাদ্যগুদামে থান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতান নীলা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতাজ পারভীন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইউনুস আলী, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, মিল মালিক সমিতির সভাপতি ওহিদুজ্জামান, সাধারন সম্পাদক মোহাম্মদ রফিক, কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান, ব্যবসায়ী সাইদুর রহমান, আবুল কাশেম, সাহেব আলী সহ প্রত্যন্ত অঞ্চলের কৃষকবৃন্দ।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মমতাজ পারভীন জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৯৮৫ মেট্রিক টন ধান ৩০ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ও ১১৫৩ মেট্রিক টন চাল ৪৪ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব