শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আওয়ামী লীগ নেতা নুরুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেলে কাদপুর বায়তুল আমান জামে মসজিদ চত্বরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মরহুমের শ্বশুরালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দীদার বখ্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাতক্ষীরা সরকারি সিটি কলেজের প্রফেসর ইউনুস আলি, নাভারন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রউফ, প্রফেসর সাজাহান কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুজ্জামান মুন্না, চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, শিক্ষক সাজাহান কবির, মজনুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পরিবারের সদস্যবৃন্দ ও মুসল্লীগণ।

মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব