শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিনে কলারোয়া ছিলো আওয়ামীলীগ নেতা- কর্মীদের দখলে।

সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ সমর্থকদের কোন উপস্থিতি টের পাওয়া যায়নি। দিনব্যাপি অবরোধ বিরোধীদের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে পৌর সদর ছিলো জমজমাট।

যশোর- সাতক্ষীরা মহা সড়ক সহ অভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক। তবে ঢাকাগামী অধিকাংশ যাত্রীবাহী পরিবহন ছিল বন্ধ। পৌর বাজারের সকল দোকান- পাঠ ছিলো খোলা। রাস্তা দিয়ে ইজি বাইক, নছিমন, করিমন, ইন্জিন ভ্যান চলাচল করায় জনগনকে চলাচলে কোন বাঁধার মুখে পড়তে হয়নি।

কলারোয়াকে অবরোধ মুক্ত রাখতে আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে কর্মীরা ছিলো তৎপর। অবৈধ অবরোধে জনগনের সমর্থন না থাকায় দিনভর পৌর সদরে খন্ড খন্ড অবরোধ বিরোধী মিছিলে জনসাধারনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে। সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতা-কর্মীরা বিভক্ত হয়ে শান্তি বৈঠকে মিলিত হয়েছে।

অবরোধে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পৌর সদর সহ মহা সড়কে পুলিশ ছিলো মোতায়েন। বিকালে বিশাল এক অবরোধ বিরোধী মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে আগুন সন্ত্রাসী বিএনপি- জামায়াত দলের কর্মকান্ডের প্রতি ধিক্কার জানিয়ে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে শত শত আ’লীগ নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।

পরে সরকারি হাইস্কুল সংলগ্ন চৌরাস্তা মোড়ে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম।

সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, মাস্টার আজিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মাস্টার হাফিজুর রহমান, মফিজুল ইসলাম, ফজলুর রহমান, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, সহিদ আলী, স্বেচ্ছা সেবকলীগ নেতা আসিকুর রহমান মুন্নাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য আ’লীগ নেতা- কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত