মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক স্কুলে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

কলারোয়ার যুগিখালী মমতাজ আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য ৬ষ্ট শ্রেনীতে ভর্তি হওয়া ৩৯জন ছাত্র-ছাত্রীর মাঝে নতুন বছরের বই বিতরণের সাথে প্রত্যেককে একটি করে সাইকেল বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের যুগিখালী গ্রামে প্রতিষ্ঠিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এরশাদ আলীর নিজস্ব তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।

বিদ্যালয়ের সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মৃধা, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, যুগিখালী গ্রামের সন্তান এ্যাড. আব্দুল গফ্ফার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্ত, লাভলু, হাসানুজ্জামান হাসান, সুমন, পিন্টু, লিয়াকত হোসেন, এমপি’র পিএস জাহাঙ্গীর হোসেন, স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এ সময় প্রধান অতিথি স্কুলের উন্নয়নের জন্য ২০ লাখ টাকার একটি অনুদান দিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া তিনি যদি আগামী নির্বাচনে আবারও নির্বাচিত হতে পারেন, তাহলে একটি নতুন ভবনের ব্যবস্থা করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন। তবে স্কুলে শিক্ষার্থী সংখ্যা আরো বাড়াতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন