শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গার্লস পাইলট হাইস্কুলে নব- নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা ও নবীন বরণ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় গার্লস পাইলট হাইস্কুলের আয়োজনে নব নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা জ্ঞাপন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় গার্লস স্কুল চত্বরে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জননেত্রী শেখ হাসিনার যে, আগামী ৪১’ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেটি বাস্তবায়নে এই প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকা অপরিসিম। তিনি এই প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে শিক্ষানুরাগী সহ সকলের সহযোগীতা কামনা করেন। মাদকের বহাল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোশারাফ হোসেনের সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের স্বাগত বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ( ওসি) রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন, সাবেক আ’লীগ সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান, এমপি’র সহধর্মিনী উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, এসএম আফজাল হোসেন হাবিল, অধ্যাপক এম,এ কালাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ,
সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষক আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবাদুল হক, সহকারী প্রধান শিক্ষক আসাদুজামান আসাদ, আ’লীগ নেতা শিক্ষক হাফিজুর রহমান, আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, আ’লীগ নেতা পবিত্র সাহা, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছা সেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান, মাস্টার উৎপল সাহা সহ স্থানীয জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের প্রধানগণ, শিক্ষকমন্ডলী, অভিভাবক, সূধি, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শেখ মাহাফুজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এমপি ফিরোজ আহম্মেদ স্বপনসহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, একই অনুষ্ঠানে আসন্ন এস,এস,সি-২৪’ পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদের বরণ করে নেয়া হয়। সব শেষে স্কুলে অধ্যায়নরত ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ