শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠান চত্বর

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় টানা দুই দিনের ভারী ও মাঝে গুড়িগুড়ি বৃষ্টিতেপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও ভ্যানচালকদের দুর্ভোগে পোহাতে হচ্ছে বেশি। খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষীদের।

আবহাওয়া অফিসের তথ্যমতে, ১ আগস্ট ভোর হতে ২ আগস্ট বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় উপজেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৩ মিলিমিটার। আগামি দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার আছে।

ভানচালক মোস্ত জানান, বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হলেও ভাড়া পাওয়া যাচ্ছে না। প্রতিদিন চাল, তরকারি কিনতে হয়। এনজিওর কিস্তি আছে।
দিনমজুর আজিজ জানান, দুইদিন ধরে ঘরে বসে আছি। কাজকর্মে যেতে পারছি না। বৃষ্টি থামার চিহ্ন নেই। পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়েছি।

এদিকে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পৌরসদরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব এলাকার মানুষের দুর্ভোগ আরো বাড়তে পারে।
এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় চত্বর পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা