বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দীর্ঘ কারাভোগের পর বিএনপি নেতাদের মুক্তিলাভ

শেখ জিল্লু ও কামরুল হাসান।। কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা সাজানো মামলায় ৭০ বছর সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর মঙ্গলবার বিকেলে ঢাকার কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা হাবিবুল ইসলাম হাবিব। এরপর বুধবার জামিনে সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেছেন কলারোয়ার বিএনপির ২৫ নেতৃবৃন্দ।

সাতক্ষীরা জেলা কারাগারের সামনে সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সময় গড়িয়ে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা সাতক্ষীরা কারাগার এলাকা ততক্ষণে জনসমুদ্রে পরিনত হয়। সন্ধ্যার আগে ও পরে একে একে দীর্ঘ কারাভোগের পর জেল থেকে বেরিয়ে আসেন কলারোয়ার বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন সেন্টু, গোলাম রসুল, সিরাজুল ইসলাম, জহুরুল ইসলাম, নজরুল ইসলাম, যুবদল নেতা আরিফুল আনম রিপন, খালিদ মঞ্জুর রোমেল, তাওফিকুর রহমান সঞ্জু, ময়না, আলতাফ, হাসান, শহিদুল ইসলাম, খোকনসহ কারামুক্ত নেতৃবৃন্দ।

এসময় গোটা এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর হাজার হাজার কর্মী সমর্থক তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশাল গাড়ি বহর সহকারে প্রিয় নেতাদের তাদের জন্মভূমি কলারোয়ায় নিয়ে আসেন।
সবমিলিয়ে মুহূর্তের মধ্যে কলারোয়া রূপ নেয় মিছিলের শহরে।

পরে সাবেক এমপি হাবিবের বাসভবনের সামনে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, শেখ আব্দুল কাদের বাচ্চু, আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, যুবদল নেতা তাওফিকুর রহমান সঞ্জু প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন যুবদল নেতা প্রভাষক সালাহউদ্দিন পারভেজ।

নেতৃবৃন্দের মুক্তিতে জেলগেটে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রশিদ মিয়া, অধ্যক্ষ রইচ উদ্দীন, অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, আলহাজ্ব শেখ কামরুল হোসেন, শেখ শরিফুজ্জামান তুহিন, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, আখলাকুর রহমান শেলী, ইয়াছিন আলিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া ওই মামলায় এখনো কারাগারে রয়েছেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আকতারুল ইসলামসহ কয়েকজন নেতা। তবে তাঁরা জামিন পেয়েছেন এবং দ্রুতই কারাগার থেকে মুক্তিলাভ করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, আগামি রবিবার বিকেল ৩টায় কলারোয়ার ঐতিহাসিক ফুটবল মাঠে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছর সাজাপ্রাপ্ত জননেতা হাবিবুল ইসলাম হাবিবসহ সদ্য জামিনে মুক্তি পাওয়া নেতৃবৃন্দকে গণ সংবর্ধনা দেয়া হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!