সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্লাসটার ভিত্তিক

কলারোয়ায় নতুন কারীকুলাম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: কলারোয়ায় নতুন কারীকুলাম বিস্তরণ বিষয়ক ক্লাসটার ভিত্তিক প্রশিক্ষণের সমাপনী সম্পন্ন হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) কলারোয়ায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষার মান উন্নয়নে, নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ক্লাস্টার ভিত্তিক ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। ৮ম ও ৯ম শ্রেণির মাধ্যমিক পর্যায়ে হাইস্কুল ও দাখিল মাদ্রাসার ১১টি বিষয়ে ১২০০ জন শিক্ষক উপজেলা পর্যায়ে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।
কলারোয়া গার্লস হাইস্কুলে ও কলারোয়া এম.আর ফাউন্ডেশন বিদ্যালয়ে গত ১৮ নভেম্বর শুরু হয়ে ২৪ নভেম্বর রবিবার বিকেলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম.আর‌ ফাউন্ডেশন বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হোসেন ও গার্লস পাইলট হাইস্কুল প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব।

প্রশিক্ষণ কার্যক্রমে ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন কলারোয়া কামারালী বহুমুখী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাহাবুদ্দিন ও সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আমানুল্লাহ। এছাড়াও সিংহলাল দাখিল মাদ্রাসারসহ অনেক শিক্ষক ট্রেইনারের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষার মান উন্নয়নে’, নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ৭ দিনব্যাপী ক্লাস্টার ভিত্তিক ৮ম ও ৯ম শ্রেণির উপজেলা ২য় পর্যায়ে ১৮ নভেম্বর শুরু থেকে ২৪ নভেম্বর বাংলাদেশের ৩০টি জেলায় একযোগে শেষ হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি