মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নৌকা প্রতীকের প্রার্থী স্বপনের সমর্থকদের অবরোধ বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: বিএনপি’র ডাকা অবরোধের বিরুদ্ধে কলারোয়ায় আ’লীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগ সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থিত আ’লীগ নেতা- কর্মীরা পৌর সদর সহ উপজেলার ১২ টি ইউনিয়নে একযোগে ওই অবরোধ বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর সদরে শান্তি মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশুহাট মোড়স্থ আ’লীগ কার্ষালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল,, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, মেজবাহ উদ্দীন নিলু, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, সহিদ আলী, স্বেচ্ছা সেবকলীগ নেতা আসিকুর রহমান মুন্নাসহ ৯ পৌর ওয়ার্ডের আ’লীগ নেতা- কর্মীবৃন্দ। এ দিকে উপজেলার দমদম বাজার, সোনাবাড়িয়া, গয়ড়া, কাজীরহাট, খোরদো, সরসকাটি, বালিয়াডাঙ্গা, কুশোডাঙ্গা বাজার সহ বিভিন্ন স্থানে স্ব স্ব ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আগুন সন্ত্রাসী, নৈরাজ্যকারী বিরোধীদল বিএনপি’র ডাকা অবরোধকে প্রতিহত করে শান্তি বজায রাখতে সকল দেশপ্রেমী মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১