শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন।

টুর্নামেন্টে বালকদের খেলায় খোরদো ২-১ গোলে ঝাপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, ধানঘোরা ৩-১ গোলে সোনাবাড়িয়াকে ও রামকৃষ্ণপুর ৩-২ গোলে পশ্চিম বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। আর বালিকাদের খেলায় দক্ষিণ ধানদিয়া ২-১ গোলে খোরদোকে, তুলসীডাঙ্গা ২-১ গোলে সোনাবাড়িয়াকে, কাশিয়াডাঙ্গা ৩-২ গোলে মেহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

খেলাগুলো পরিচালনা করেন সাজেদুল করিম তপু, কামরুজ্জামান বাবু, রুহুল আমিন, সাইফুল ইসলাম, আসাদুল ইসলাম, মোমিনুর রহমান।
রেফারীদের সম্বনয়কারী ছিলেন শিক্ষক মাসউদ পারভেজ মিলন।
ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও শিক্ষক আব্দুল ওহাব মামুন।

খেলা উপভোগ করেন ইউআরসি ইনস্ট্রাটকর নুর ইসলাম মৃধা, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, হারুন অর রশিদ, আশেকুজ্জামান, রবি শঙ্কর দেওয়ান, মন্ডল মূধুসুদন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা স্কাউটসের সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও অন্যান্যরা।

বুধবার সকাল ৯টায় একই মাঠে বালক ও বালিকাদের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত