শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অমিমাংসিত ফাইনালে পৌরসভা ও দেয়াড়া ইউপি একাদশ যুগ্ম চ্যাম্পিয়ন

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অমিমাংসিত ফাইনাল খেলায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভা ও দেয়াড়া ইউপি একাদশ।

বুধবার(১৪ জুন) বিকালে সরকারী পাইলট হাইস্কুল মাঠে ফাইনালে মুখোমুখি হয় পৌরসভা একাদশ বনাম দেয়াড়া ইউপি একাদশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়ে খেলার শেষ মিনিটে দর্শকদের বিশৃঙ্খলতার কারনে খেলাটি শেষ না হওয়ায় উভয় দলকে চ্যাম্পিয়ন ঘোষনা করেন আয়োজক কমিটি।

পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। মঞ্চে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান, বি,আর,ডি,বি অফিসার এ,এস,এম সোহেল, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, , ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন করিম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাবেক রেফারি আলঃ আব্দুর রহিম বাবু, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড, শেখ কামাল রেজা, জেলা মিডিয়া ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল করিম লাভলু, মাসউদুল ইসলাম মাসুদ, নাজমুল হাসনাঈন মিলন সহ ইউ,পি সদস্যবৃন্দ ও অসখ্য ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দ।

মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন। খেলা গুলি পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, রাশেদুজ্জামান রাশেদ, মোশাররফ হোসেন।

ধারাভাষ্যে ছিলেন রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মোঃ রুস্তম আলী ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন।

খেলা শেষে যুগ্ম চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়। সেরা খেলোয়াড় হিসাবে পুরস্কার গ্রহন করেন দেয়াড়া ইউপি একাদশের সুজন ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় পৌরসভা একাদশের জনি।

উল্লেখ্য, খেলাটি ১-১ গোলে ড্র থাকার শেষ মুহুর্তে বাইরে থেকে একশ্রেণীর উচ্ছৃংখল দর্শকরা দেয়াড়া ইউপি একাদশের গোলকিপারকে শারীরিকভাবে আঘাত করলে অসুস্থ হয়ে যায়। তাৎক্ষনিকভাবে আঘাতপ্রাপ্ত খেলোয়াড়কে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসাধীন খেলোয়াড় সুস্থতা বোধ করছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত