বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বজ্রপাত বিষয়ক স্কুল ক্যাম্পেইন

সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছী ইউনিয়নের মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের আয়োজনে বজ্রপাত বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মে) সকাল ১১টায় হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বজ্রপাত বিষয়ক স্কুল ক্যাম্পেইন আয়োজন করা হয়।

ক্যাম্পাইনে সভাপতিত্ব করেন হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ।

উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের ম্যানেজার গুলশানারা খাতুন, প্রোগ্রাম বাস্তবায়ন কর্মকর্তা সোনিয়া খাতুন, প্রশিক্ষক জেসমিন নাহার।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সিরাজুল ইসলাম, আঃ সালাম, রাশেদুল ইসলাম, সামছুর ফকির,নির্মলা সরকার, হাফিজা খাতুন, দীপক কুমার ঘোষ, জাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান, আরিজুল ইসলাম প্রমুখ।

ক্যাম্পাইনে বজ্রপাতের সময় করণীয় ও প্রতিরোধ সম্পর্কে সংস্থার ম্যানেজার গুলশানারা খাতুন বলেন, সাধারণত এপ্রিল-জুন মাসে বেশি পরিমান বজ্রবৃষ্টি বেশি হয়। বজ্রপাতের সময়সীমা ৩০- ৪৫ মিনিট স্থায়ী হয়। এ সময় ঘরে অবস্থান করুন। ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের বাহির হবেন না। বজ্রপাতের সময় উচু গাছপালা বৈদ্যুতিক খুটি ও মোবাইল টাওয়ারের থেকে দুরে অবস্থান করুন। বজ্রপাতের সময় মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ, টিভি বন্ধ রাখুন। বজ্রপাতের সময় ধান ক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলে উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন। কোন বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন। বেশি পরিমান তালগাছ রোপন করুন।

মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের আয়োজন ও অর্থয়নে মোট ৫০ (৩২ জন মেয়ে, ১৮ জন ছেলে) ছাত্র ছাত্রীদের মাঝে বজ্রপাত বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান