বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্লিনিকের ওটি ভষ্মিভূত

সাতক্ষীরার কলারোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশেষজ্ঞ সার্জন ডাক্তার জাফরুল্লাহের ক্লিনিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ক্লিনিক ভবনের পাশে জনৈক শাহিদুল্লাহের তেল-মবিলের দোকানের পিছনে ফাঁকা স্থানে রাখা ডিজেল, পামওয়েলসহ বিভিন্ন তেলের ব্যারেলে আগুন ধরে যায়। ওই আগুন থেকে ডাক্তার জাফরুল্লাহ সাহেবের ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) রুম ও পাশের একটি ঘর আগুনে ভষ্মিভূত হয়। সেখানে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা আধাঘণ্টার বেশি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কলারোয়া থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়রা বলেন, কলারোয়া সরকারি কলেজের দক্ষিনে কোল্ডস্টোরেজের পাশে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ধারে একটি তেল মবিলের পাইকারি দোকান ছিল। ওই দোকানের পিছনে খোলা জায়গায় বেশ কিছু তেল ভর্তি ব্যারেল রাখা ছিল। উন্মুক্ত স্থানে অরক্ষিত ওই ব্যারেল থেকেই আগুনের সূত্রপাত ঘটে। সেখানে কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের পাশেই কাপড় ব্যবসায়ী মুনছুর আলীর বাসা বাড়ি ও পাশেই ডাক্তার জাফরুল্লাহের মালিকানাধীন সাকিব মেমোরিয়াল ক্লিনিক অবস্থিত। ওই ক্লিনিক এর ওটি রুম ও পাশের আরেকটি রুম অগ্নিকাণ্ডের শিকার হয়।
সেসময় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। হাজারো উৎসুক জনতা রাস্তা জুড়ে ভিড় করতে দেখা যায়।

ক্লিনিকের নার্স মল্লিকা ও শিরিন জানান, ক্লিনিকে পাঁচজন রোগী ভর্তি ছিলেন। তাদেরকে তাৎক্ষণিক অন্যত্র সরিয়ে নেয়া হয়। ভষ্মিভূত হওয়া ওটি রুমের বিভিন্ন যন্ত্রাংশসহ অন্যান্য সরঞ্জাম আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ওবায়দুল্লাহ জানান, আনুমানিক ৪০ মিনিটের প্রচেষ্টায় ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিক নির্ধারণ করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান